বিধ্বস্ত ইউক্রেন, আটকে থাকা এক ভারতীয়র হাড়হিম অভিজ্ঞতা। ভারতের বহু ছাত্র-ছাত্রী। খানিকক্ষণ অন্তর আগুনে ঝলকানি, বাতাসে বারুদের গন্ধ আর মিসাইলের শব্দ। বছর উনিশ কুড়ির ছাত্র-ছাত্রীদের হৃদ কম্পন ধরিয়ে রেখেছে। প্রেরণা এবং সুদীপা যখন মোবাইলে কথা বলছিল তখন ওদের উৎকণ্ঠা এবং আকুতি দুটো যেন বারবারই ঘুরিয়ে-ফিরিয়ে মনকে ভারাক্রান্ত করছিল।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে মূল্য চোকাতে হচ্ছে ভদকাকে, বড় ক্ষতির মুখে পুতিন। টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গেল, ভারমন্টের এক বারকর্মী রাশিয়ার জনপ্রিয় ভদকা স্টোলিচানায়ার বোতল খুলে তা নর্দমায় ফেলে দিতে দিতে বলছেন, 'দুঃখিত, আমরা রাশিয়ার জিনিস বিক্রি করি না।'
ইউক্রেনের সঙ্গে রাজি হয়নি রাশিয়া। পরে বৈঠকে রাজি হলেও বেলারুশে বৈঠকের কথা জানায় রাশিয়া। বেলারুশে বৈঠকে রাজি ছিল না ইউক্রেন। পরে বেলারুশে রাশিয়ার সঙ্গে বৈঠকে রাজি ইউক্রেন। এমনটাই জানাচ্ছে রুশ সংবাদমাধ্যম।
ইউক্রেনের ২ শহরে প্রবেশ রুশ সেনার, শত্রুকে বিভ্রান্ত করতে সব রাস্তায় মোছা হল সাইনবোর্ড। দেশবাসীর কাছে ইউক্রেনের প্রেসিডেন্টের আবেদন, কোনওভাবেই যেন রুশ আক্রমণের সামনে আত্মসমর্পণ না করেন তাঁরা। এই পরিস্থিতিতে রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একটি ইউক্রেনীয় কোম্পানি বলেছে, তারা সমস্ত রাস্তার চিহ্নগুলি মুছে ফেলছে বা সরিয়ে ফেলেছে, যা রাশিয়ান সৈন্যদের ইউক্রেনের মধ্যে পথ খুঁজে পেতে অসুবিধা তৈরি করবে।
হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, যুদ্ধ থামাতে নারাজ রাশিয়া, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এই গোপন নথিতে দেখা গিয়েছে, রাশিয়ার মেডিকেল দলগুলিকে দেশের মানুষের প্রাণ রক্ষা ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্য যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী প্লুতিনিস্কির স্বাক্ষর রয়েছে ওই নথিতে, এমনটাও জানা গিয়েছে।