Russia-Ukraine war: রাশিয়ার সঙ্গে বৈঠক, বেলারুশ সীমান্তে উপস্থিত ইউক্রেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পরেই ইউক্রেন পেরিয়ে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনা। রাশিয়ার আক্রমণের জেরে বিধস্ত গোটা ইউক্রেন। এরই মধ্যে সোমবার রাশিয়ার সঙ্গে বৈঠক -এর জন্য বেলারুশ সীমান্তে উপস্থিত হল ইউক্রেনের প্রতিনিধি দল। এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থা এএফপি। 

আরও পড়ুনঃ Rahul Gandhi: ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের বেধড়ক মারধর, সরব রাহুল গান্ধী

ইউক্রেন সরকারের তরফে জানানো হয়েছে, ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ডেভিড আরহামিয়া, প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজিনকোভ, ইউক্রেন প্রেসিডেন্ট অফিসের উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক। সঙ্গে থাকছে অ্যান্দ্রি কোস্তিন, রুস্তেন উমেরভ, মাইকোলা তোচিকিৎস্কি। বৈঠকের মূল উদ্দেশ্যে হল ইউক্রেন থেকে রাশিয়ার সেনা সরানো এবং যুদ্ধ বিরতি।

তবে ইউক্রেন থেকে সেনা সরানোর ক্ষেত্রে বিশেষ চুক্তিবদ্ধ হতে চাইছে রাশিয়া। রাশিয়ার কথায় শীঘ্রই ইউক্রেনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চায় তাঁরা। তাঁরা ইউক্রেনের প্রতিনিধি দলের অপেক্ষায় রয়েছেন।

সোমবার রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে রাশিয়ার হামলায় ইউক্রেনের ৯৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৪০০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এমনটাই আশঙ্কা করা করেছেন রাষ্ট্রপুঞ্জ।

রাশিয়ার সঙ্গে বৈঠক, সমস্যার সমাধানে দুই পক্ষ 

রাশিয়ার সঙ্গে বৈঠক, সমস্যার সমাধানে দুই পক্ষ 
রাশিয়ার সঙ্গে বৈঠক, সমস্যার সমাধানে দুই পক্ষ

রবিবার ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রাজি হয় রাশিয়া। রাশিয়ার তরফে জানানো হয়েছিল তাঁরা বেলারুশে ইউক্রেনের সঙ্গে দেখা করতে চান। অন্যদিকে, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনিস্কির বক্তব্য ছিল, বেলারুশের পরিবর্তে পরিবর্তে ওয়ারশ, ব্রাতিস্লভা, বুডাপেস্ট, ইস্তানবুল এবং বাকুতে বৈঠক করুক রাশিয়া। কিন্তু নিজেদের দাবিতে অনড় থেকেছেন পুতিন। পরে বেলারুশে রাশিয়ার সঙ্গে বৈঠকে রাজি হয় ইউক্রেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত