Russia-Ukraine War: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ৩ শিশু-সহ ১৯৮ নাগরিকের মৃত্যু, কোন পক্ষের ক্ষতি কত?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ আজকে তৃতীয় দিন। এক কথায় আক্রমণ না বলে যুদ্ধ বলাটাই ঠিক হবে। গোটা ইউক্রেন জুড়ে চলছে কারফিউ। রাশিয়ার হামলায় ইউক্রেনের সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুতল বিল্ডিং থেকে সরকারি সম্পত্তি এমনকি বেশকিছু প্রাণহানির ঘটনাও ঘটেছে।

আরও পড়ুনঃ রাশিয়াকে রুখতে অস্ত্র পাঠাচ্ছে যুদ্ধবিরোধী জোট, জানালেন প্রেসিডেন্ট জেলেনিস্কি

আর শুধু যে ইউক্রেনের ক্ষতি হয়েছে তা নয় ইউক্রেনে আক্রমন করতে এসে ইউক্রেন সেনাদের প্রতি আক্রমণে ক্ষতি হয়েছে রাশিয়ার সেনাদেরও এবং তাদের যুদ্ধাস্ত্রের। গতকালই তাদের তরফে রাশিয়ার ক্ষয়ক্ষতির হিসেব দেওয়া হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের দাবি, সাড়ে তিন হাজার রুশ সেনা জওয়ানকে খতম করা হয়েছে।

Ukraine 5 1

যুদ্ধবন্দী অন্তত ২০০ জন। হামলায় ধ্বংস হয়েছে রাশিয়ার অন্তত ৮০টি সামরিক ট্যাঙ্ক, ৫১৬টি সাজোঁয়া গাড়ি, ১০টি যুদ্ধবিমান, ৭টি কপ্টার। মাঝ আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে ২০টি মিসাইল। এদিন দক্ষিণ পশ্চিম কিয়েভের গুলি করে একটি রুশ বম্বার বিমান, একটি কপ্টার এবং একটি রাশিয়ার পরিবহণ বিমান নামানো হয়েছে বলে খবর।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ৩ শিশু-সহ ১৯৮ নাগরিকের মৃত্যু
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ৩ শিশু-সহ ১৯৮ নাগরিকের মৃত্যু

পাশাপাশি স্নেক আইল্যান্ড পুনরুদ্ধার করার দাবি জানিয়েছে ইউক্রেন। যদিও এই ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খোলেনি ক্রেমলিন। তবে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন রাশিয়ার এই আক্রমণে ১৯৮ জন সাধারণ ইউক্রেনবাসীর মৃত্যু হয়েছে। অপর দিকে, রাশিয়ার পালটা দাবি, তারা ইউক্রেনের ২১১টি সেনাঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। এদিন কিয়েভের জলবিদ্যুৎ কেন্দ্রের দখল নিয়েছে রুশ সেনা।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ৩ শিশু-সহ ১৯৮ নাগরিকের মৃত্যু

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ৩ শিশু-সহ ১৯৮ নাগরিকের মৃত্যু, কোন পক্ষের ক্ষতি কত?

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ৩ শিশু-সহ ১৯৮ নাগরিকের মৃত্যু, কোন পক্ষের ক্ষতি কত?

এমনকী, মেলিতোপোল শহর দখল নিয়েছে পুতিনের সেনা। এদিকে রাষ্ট্রসংঘের দাবি, রুশ আগ্রাসনে ইতিমধ্যে ২৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন শতাধিক নাগরিক। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশে ৩ শিশু-সহ ১৯৮ নাগরিকের মৃত্যু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর