নজরবন্দি ব্যুরোঃ তৃতীয় দিনে কিছুটা স্বস্তিতে ইউক্রেন। ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রনের সঙ্গে কথা বলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লদেমির জেলেনিস্কি। এরপরেই ট্যুইট করে তিনি জানিয়েছেন, কূটনৈতিক মহলে নতুন দিনের শুরু হল। প্রেসিডেন্ট ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রনের সঙ্গে তাঁর কথা হয়েছে। রাশিয়াকে রুখতে অস্ত্র পাঠাচ্ছে যুদ্ধবিরোধী জোট।
আরও পড়ুনঃ Russia Ukraine war: এত সহজে রাজধানী ছেড়ে দেবো না, বার্তা ইউক্রেন প্রেসিডেন্টের


ইতিমধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রুশ সেনা। খুব শীঘ্রই কিয়েভ তাঁরা দখল করবেন বলে ঘোষণা করেছে সে দেশের রাষ্ট্রপতি। তাই রাশিয়াকে রুখতে শামিল হয়েছে সাধারণ মানুষ। কোনওভাবেই রাজধানী কিয়েভ রাশিয়ার হাতে তুলে দেবেন না বলে দাবী করেছেন প্রেসিডেন্ট ভ্লদেমির জেলেনিস্কি। আজ রাষ্ট্রপুঞ্জের ভোটাভুটির পর্বের পরে তিনি অনেকটাই নিশ্চিত সারা বিশ্ব ইউক্রেনের পাশে রয়েছে এবং তাঁদের জয় একপ্রকার নিশ্চিত।
A new day on the diplomatic frontline began with a conversation with @EmmanuelMacron. Weapons and equipment from our partners are on the way to Ukraine. The anti-war coalition is working!
— Володимир Зеленський (@ZelenskyyUa) February 26, 2022
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পরেই উইক্রেনে অভিযান চালায় রাশিয়া। মুহুর্মুহু বোমা বিস্ফোরণের জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। উইক্রেন ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকেই। তবে উইক্রেনের তরফে শুরু থেকে দাবী করা হচ্ছিল এই যুদ্ধে তাঁদের সঙ্গে কেউ নেই। কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তন হল।
রাশিয়াকে রুখতে অস্ত্র পাঠাচ্ছে যুদ্ধবিরোধী জোট, আপাতত স্বস্তিতে

যুদ্ধ বিরোধী একাধিক দেশ উইক্রেনের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। অস্ত্র এবং অন্যান্য সামরিক যন্ত্রপাতি নিয়ে তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে অন্যান্য দেশগুলি। একটি ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনিস্কি জানিয়েছেন, আমি এখনেই রয়েছি। আমাদের সামরিক বাহিনী এখানে। সমাজের নাগরিক এখানে। এমি এত সহজে অস্ত্র সংবরন করব না। আমরা শেষ নিঃশ্বাস অবধি লড়াই চালিয়ে যাব। আমরা সবাই এখানে আমাদের দেশ এবং স্বাধীনতাকে রক্ষা করছি। এ ভাবেই করতে থাকব। রক্ষকদের গৌরব, আমাদের গৌরব।









