নজরবন্দি ব্যুরোঃ চার দিন ধরে ইউক্রেন একের পর এক শহরে অভিযান চালিয়ে ধুলিসাৎ করে দিয়েছে রুশ সেনা। ক্রমশ বেগতিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে রাশিয়ার সঙ্গে কথা বলতে চায় ইউক্রেন। কিন্তু ইউক্রেনের সঙ্গে রাজি হয়নি রাশিয়া। পরে বৈঠকে রাজি হলেও বেলারুশে বৈঠকের কথা জানায় রাশিয়া। বেলারুশে বৈঠকে রাজি ছিল না ইউক্রেন। পরে বেলারুশে রাশিয়ার সঙ্গে বৈঠকে রাজি ইউক্রেন। এমনটাই জানাচ্ছে রুশ সংবাদমাধ্যম।


রবিবার সকালেই রাশিয়ার তরফে জানানো হয়েছিল বেলারুশের গোমেল শহরে ইউক্রেনের প্রতিনিধ দলের সঙ্গে কথা বলতে রাজি তাঁরা। পরিবর্তে ওয়ারশ, ব্রাতিস্লভা, বুডাপেস্ট, ইস্তানবুল এবং বাকুতে বৈঠকের প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কি। এমন একটা জায়গা যেখান থেকে রাশিয়ার কোনও মিশাইল তাঁদেরকে না ছুঁতে পারে সেই জায়গা চেয়েছিলেন তিনি।
Ukraine agrees to hold talks with Russia in Belarus – Moscow: Russian State Media
— ANI (@ANI) February 27, 2022
শনিবার কিয়েভ পেরিয়ে খারকিভে প্রবেশ করেছে রুশ সেনা। এই দুই জায়গায় জোর লড়াই চলছে দু’পক্ষের সেনার মধ্যে। একের পর এক রকেট হামলা চালিয়ে খারকিভে গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ সেনা। অন্য দিকে, কিভে তেল ভান্ডারেও বিস্ফোরণ ঘটানোর খবর পাওয়া গিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে।
বেলারুশে রাশিয়ার সঙ্গে বৈঠকে রাজি ইউক্রেন, যুদ্ধের সমাপন?
রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একইসঙ্গে রাশিয়াকে রুখতে বিশ্বের সমস্ত দেশের মানুষকে আহবান জানিয়েছেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সমস্ত দেশের দূতাবাসে যোগাযোগের জান্য আর্জি প্রেসিডেন্ট জেলেনিস্কির।









