পিটিআই সূত্রে খবর, "রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু যাদবের স্ত্রী রাবরি দেবীর বয়ান আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের অধীনে রেকর্ড করা হয়েছে।" তেজস্বী যাদব, মিশা ভারতী, চন্দা যাদব, রাগিণী যাদবকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। উল্লেখ্য, শুক্রবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবরি দেবীকে দিল্লিতে দীর্ঘ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি।
২৪ এর নির্বাচনের আগে বিরোধী জোটের পালে হাওয়া লাগিয়ে সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার। উপস্থিত ছিলেন লালু পুত্র ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। আগামী দিনে দেশের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
আজ দুপুর দুটো নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ২৪ এর নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মমতা নীতীশের বৈঠকে উপস্থিত আরও এক নেতা। এমনটাই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যদব।
এই অভিযোগে ইতিমধ্যেই দফায় দফায় লালুর পরিবারের বহু ঠিকানায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজেডির অন্যান্য নেতাদের সম্পত্তিতেও তল্লাশি চলেছে। বিহারে রাজনৈতিক পালাবদলের পর এই মামলার তদন্তের গতি বাড়তে শুরু করছে।
কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সারা দেশজুড়ে প্রতিবাদের আলোড়ন উঠেছিল। প্রতিবাদের সেই আগুনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছিল বিহারের একাধিক জেলা। কার্যত অগ্নিগর্ভে পরিণত হয়েছিল পড়শি রাজ্য। এবার অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় পথে নামলেন আরজেডি প্রধান তেজস্বী যাদব সহ দলের অন্যান্য বিধায়করা।অগ্নিপথ প্রত্যাহার করুক সরকার, দাবি তোলেন তাঁরা।
পর্যাপ্ত অক্সিজেন এবং ফ্রিতে টিকা দিন, মমতা-সোনিয়া সহ ১৩ জন চিঠি দিলেন কেন্দ্রকে। দেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সারা দেশ জুড়ে চলছে হাহাকার। রাজ্যে রাজ্যে অভাব অক্সিজেনের, অকূলান হাসপাতালের বেড।