Tejashwi Yadav: পদে বসতেই CBI এর নজরে তেজস্বী, পুরনো মামলায় গ্রেফতার হতে পারেন লালু পুত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অন্যতম বড় এক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হতে পারে বর্তমানে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে। সম্প্রতি সিবিআই সূত্রে এমনই খবর। গত মাসে তেজস্বীর বাড়ি থেকে একটি হার্ড ডিস্ক উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আরও পড়ুনঃ বিদেশে বিপুল সম্পত্তি প্রসন্নর, পার্থর ভাগ্নী জামাইয়ের জীবনে রাতারাতি মীরাকেল

সেই হার্ড ডিস্ক থেকে নাকি মোট ১ হাজার ৪৫৮ জনের নাম পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে নামগুলি রয়েছে, সেগুলিই নাকি এই মামলার মূল সূত্র। সূত্রের দাবি, ইউপিএ আমলে জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারিতে এবার অন্যতম অভিযুক্ত হিসাবে উঠে আসছে তেজস্বীর নাম। সিবিআইয়ের দাবি, ইউপিএ আমলে রেলমন্ত্রী থাকাকালীন একাধিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন তেজস্বীর বাবা লালুপ্রসাদ যাদব।

19 17

একাধিক পদে অর্থ বা জমির বিনিময়ে নিয়োগ করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই যে ১ হাজার ৪৫৮ জনের তালিকা তেজস্বী বানিয়েছিলেন, তাদের মধ্যে ১৬ জন সম্পর্কে ইতিমধ্যেই তাঁরা খোঁজখবর করেছেন। এবং প্রমাণও মিলেছে এরা অবৈধভাবে লালুর ঘনিষ্ঠদের জমি পাইয়ে দিয়ে চাকরি পেয়েছিলেন।

পদে বসতেই CBI এর নজরে তেজস্বী, পুরনো মামলায় গ্রেফতার হতে পারেন লালু পুত্র

পদে বসতেই CBI এর নজরে তেজস্বী, পুরনো মামলায় গ্রেফতার হতে পারেন লালু পুত্র

21 17

এই অভিযোগে ইতিমধ্যেই দফায় দফায় লালুর পরিবারের বহু ঠিকানায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজেডির অন্যান্য নেতাদের সম্পত্তিতেও তল্লাশি চলেছে। বিহারে রাজনৈতিক পালাবদলের পর এই মামলার তদন্তের গতি বাড়তে শুরু করছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত