নজরবন্দি ব্যুরোঃ আজ দুপুর দুটো নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ২৪ এর নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মমতা নীতীশের বৈঠকে উপস্থিত আরও এক নেতা। এমনটাই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যদব।
আরও পড়ুনঃ Aparupa Poddar: CBI তদন্ত হোক! অপরূপার বিরুদ্ধে এবার হাইকোর্টে মামলা


মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তেজস্বী যাদবের সম্পর্ক বারবার জাতীয় রাজনীতির আলোচনায় এসেছে। বিহারের বামেদের সঙ্গে জোট করলেও বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করেছিলেন তেজস্বী যাদব। সোমবার নবান্নের বৈঠকে লালু পুত্রের উপস্থিতি বইথগকের গুরুত্ব আরও বাড়িয়েছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপির সঙ্গে জোট ছেড়ে আরজেডির সঙ্গে জোট করেই সরকার গঠন করেছেন নীতীশ কুমার। দিল্লির মসনদে বড় ধাক্কা দিয়েই বিরোধী জোটগুলিকে এক ছাদের তলায় আনার উদ্যোগ নিয়েছেন তিনি। ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকাজুন খাড়গে এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। এছাড়াও বাম দলগুলির সঙ্গেও বিরোধী জোট নিয়ে একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছেন নীতীশ। তবে মোদির বিপরীতে মুখ নীতীশ?
মমতা-নীতীশের বৈঠকে উপস্থিত আরও এক নেতা, আলোচনায় বিরোধী জোট

সম্প্রতি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করতে ওড়িশা যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কলকাতায় অখিলেশ যাদব ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে বৈঠক করেন তিনি। এর পাশাপাশি রাজ্যপাল ইস্যুতে মমতা কথা বলেন এমকে স্ট্যালিন। তাই সোমবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।









