নজরবন্দি ব্যুরো: CBI তদন্ত হোক! এবার অপরূপার বিরুদ্ধে তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের হল! সোমবার হাইকোর্টে এই মামলা দায়ের করলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ইতিমধ্যেই হাইকোর্টে সেই মামলা গৃহীত হয়েছে। আগামী ২৬ এপ্রিল শুনানির সম্ভাবনা। এর আগেও অপরূপার বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতা ও দিল্লির অফিসে চিঠি পাঠিয়েছিলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।



এই প্রসঙ্গে আইনজীবী তিওয়ারির দাবি, তৃণমূল নেত্রী অপরূপা পোদ্দার তাঁর প্যাডে গ্রুপ সি নিয়োগের তালিকা পাঠিয়েছিলেন। আর সেই তালিকার জেরেই বেআইনি নিয়োগ হয়েছে। আর নেত্রীর পাঠানো তালিকার ভিত্তিতে প্রাথীদের নম্বর দেওয়া হয়েছিল। আর সেই বাড়তি নম্বরের ভিত্তিতে চাকরি হয় প্রার্থীদের। এই পুরো ঘটনাটির তদন্তের দাবিতে আদালতে মামলা করেন আইনজীবী তিওয়ারি।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গ্রেফতারির পরের অপরূপা পোদ্দারকে নিয়ে ট্যুইট করে তৃণমূলকে খোঁচা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, এই দুর্নীতিতে অপরুপাও যুক্ত! যদিও শুভেন্দুকে পাল্টা দেন সাংসদও। তিনি বলেন, “অধিকারী পরিবারের পক্ষ থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য বলা হয়েছিল। আর তাতে রাজি না হওয়ায় এই সব কথা উঠছে। শুভেন্দুর কাছে কোনও তথ্য নেই।”


CBI তদন্ত হোক, হাইকোর্টে সেই মামলা গৃহীত হয়েছে

প্রসঙ্গত, এর আগে প্রাণে মারার হুমকি পেয়েছিলেন তৃণমূল নেত্রী অপরূপা পোদ্দার। সেই নিয়ে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন সাংসদ। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে শেওড়াফুলির এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় চন্দননগর পুলিশ। যদিও নেত্রীর দাবি, ওই হুমকির ম্যাসেজ পাঠিয়েছিল অম্লান পোদ্দার নামে একজন সক্রিয় বিজেপি নেতা! যার যেরে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছিল।







