HomeTagsJiban Krishna Saha

Jiban Krishna Saha

জেল থেকে মুক্তি পেয়েও রেহাই নেই, নিয়োগ দুর্নীতি মামলায় এবার জীবনকৃষ্ণকে তলব ইডির!

নিয়োগ মামলায় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম আগেই জড়িয়েছিল। গত বছর সিবিআই গ্রেফতারও করে তাঁকে। এবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে জীবনকৃষ্ণ। সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। 

Rajya Sabha-র ভোটে অংশ নিতে পারবেন ৩ জেলবন্দি বিধায়ক, বিধানসভায় যাবেন পার্থ! সঙ্গী কারা?

আগামী মাসেই রাজ্যসভার নির্বাচন। বিধায়কদের ভোটাধিকার রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তিন বিধায়ক অংশ নিতে পারবেন। পার্থ চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা, জেলবন্দি থাকলেও তাঁদের বিধায়ক পদ অব্যাহত রয়েছে। তাই রাজ্যসভার সাংসদ নির্বাচনে তাঁদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাঁদের আদালতে আবেদন করতে হবে। সেই আবেদন মঞ্জুর হলে ভোট দিতে যাবেন তাঁরা।

Jiban Krishna Saha: অবশ্যই পাশে রয়েছে দল, নিয়োগ দুর্নীতিতে ধৃত জীবনকৃষ্ণের মন্তব্য ঘিরে জল্পনা

প্রায় ১৫ দিন অতিক্রান্ত হতে চললেও কেন জীবনকৃষ্ণের বিরুদ্ধে এখনও পদক্ষেপ নেয়নি তৃণমূল? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে কি দল এখনও পাশে রয়েছে? শনিবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জানালেন, অবশ্যই পাশে রয়েছে দল।

Jiban Krishna Saha: জীবনের মোবাইল থেকে মিলেছে একাধিক অডিও ফাইল, জেরা করতে হেফাজতে নিতে চায় সিবিআই

মঙ্গলবার আলিপুরের বিশেষ আদালতে বিধায়ককে পেশ করে বিস্ফোরক তথ্য তুলে ধরল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, জীবনকৃষ্ণের মোবাইল থেকে মিলেছে একাধিক অডিও ফাইল। যা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলিকে খতিয়ে এখার জন্য জীবনকে হেফাজতে নেওয়া প্রয়োজন। এমনটাই জানিয়েছে তদন্তকারী সংস্থা।

Jiban Krishna Saha: কেন পুকুরেই ফোন ফেলেছিলেন জীবনকৃষ্ণ? আদালতে স্পষ্ট করলেন আইনজীবী

সিবিআইয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে পুকুরে ফেলে দিয়েছেন তৃণমূল বিধায়ক। দীর্ঘ ৬৫ ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে সিবিআই। চূড়ান্ত নাটকীয় পর্ব চলেছিল জীবনকৃষ্ণের বাড়ির এলাকায়। কিন্তু কেন পুকুরেই ফোন ফেলেছিলেন জীবনকৃষ্ণ? শুক্রবার আদালতে তা স্পষ্ট করলেন জীবনকৃষ্ণের আইনজীবী।

বিধায়কের গ্রেফতারিতে CBI-এর উপর অসন্তুষ্ট বিধানসভার অধ্যক্ষ, চিঠি গোয়েন্দা সংস্থার

নজরবন্দি ব্যুরো: তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর জবাবে চিঠি দিল...

Jiban Krishna Saha: পাক ঘেঁটে ফোন উদ্ধার করেছিল সিবিআই, সেটাই জীবনকৃষ্ণের বিরুদ্ধে অমূল্য রতন

গত শুক্রবার সিবিআইয়ের হাতে থেকে ফোন কেড়ে নিয়ে পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। পরে পুকুরে লোক নামিয়ে পাক ঘেঁটে ফোন উদ্ধার করেছিল সিবিআই। সেই ফোন নিয়োগ দুর্নীতিতে অমূল্য রতন হতে চলেছে। এবার সেই ফোন দুটি ফরেন্সিক পরীক্ষায় পাঠানোর জন্য অনুমতি চাইল সিবিআই। আদালতের তরফে অনুমতি মিলেছে।

Trending Now