নজরবন্দি ব্যুরো: তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর জবাবে চিঠি দিল সিবিআই।
আরও পড়ুন: Aparup Podder: শুভেন্দুকে আইনি নোটিশ অপরূপার, অনুরোধ করলেন আসল কাগজ দেখান



সূত্রে খবর, চিঠিতে সিবিআই জানিয়েছে বিধানসভা এবং অধ্যক্ষের প্রতি তারা যথেষ্ট শ্রদ্ধাশীল। স্পিকার বা বিধানসভাকে ছোট করার উদ্দেশ্যে তাদের নেই। চিঠিতে আরও বলা হয়েছে, আগামিদিনে গ্রেফতারির তথ্য জানানোর ক্ষেত্রে যাতে বিধানসভার মর্যাদা বিঘ্ন না হয় সেদিকে নজর রাখা হবে।

বিধায়কের গ্রেফতারিতে CBI-এর উপর অসন্তুষ্ট বিধানসভার অধ্যক্ষ, উত্তর সিবিআইয়ের
বিমান বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, বিধানসভাকে না জানিয়ে একজন বিধায়ককে গ্রেফতার করা বেআইনি। সিবিআইয়ের চিঠির পাল্টা বিধানসভার তরফে জানানো হয়েছিল, ভবিষ্যতে তারা যেন এই বিষয়ে সতর্ক থাকে। জানা গিয়েছে, বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করার বেশ কিছু সময় পর জানানো হয়েছিল।



উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই স্ক্যানারে উঠে এসেছে জীবন কৃষ্ণ সাহার নাম। খোঁজ মিলেছে বিপুল সম্পত্তির। ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেন সংক্রান্ত নথি ব্যাঙ্কের কাছে চেয়ে পাঠিয়েছে সিবিআই।







