নজরবন্দি ব্যুরোঃ গত শুক্রবার সিবিআইয়ের হাতে থেকে ফোন কেড়ে নিয়ে পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। পরে পুকুরে লোক নামিয়ে পাক ঘেঁটে ফোন উদ্ধার করেছিল সিবিআই। সেই ফোন নিয়োগ দুর্নীতিতে অমূল্য রতন হতে চলেছে। এবার সেই ফোন দুটি ফরেন্সিক পরীক্ষায় পাঠানোর জন্য অনুমতি চাইল সিবিআই। আদালতের তরফে অনুমতি মিলেছে।
আরও পড়ুনঃ Kuntal Ghosh: কুন্তল ঘোষের অভিযোগের পরেই জমা পড়ল হার্ড ডিস্ক, আজ হল না শুনানি


সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের ফোন দুটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফোন দু’টির মধ্যে কী তথ্য রয়েছে তা জানার জন্য এর ফরেন্সিক পরীক্ষা করাতে হবে। আদালত সেই অনুমতি দিয়েছে। এর ফলে জীবনের ফোন দু’টি ফরেন্সিক পরীক্ষায় পাঠাতে সিবিআইয়ের আর কোনও বাধা রইল না। সিবিআই সূত্রে খবর, আগামী দিনে এই ফোনের মাধ্যমেই একাধিক নেতাদের নাম উঠে আসতে পারে।

গত শুক্রবার মুর্শিদাবাদের আন্দিতে, জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। তাদের দাবি, ফোন দুটি বাজেয়াপ্ত করে টেবিলে রাখা ছিল। আচমকা গোয়েন্দাদের থেকে নিজের ২টি মোবাইল ফোন ছিনিয়ে সেগুলি বাড়ি লাগোয়া পুকুরে ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক! এরপরই শুরু হয় দক্ষযজ্ঞ পর্ব। কি এমন ডিজিট্যাল এভিডেন্স রয়েছে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ফেলে দুটি ফোন। আনা হয় জেসিবি। খরচ হয়েছিল প্রায় ৫০ হাজার টাকা।
পাক ঘেঁটে ফোন উদ্ধার করেছিল সিবিআই, ফরেন্সিক টেস্টে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

সূত্রের খবর, জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করে একাধিক বিধায়কের নামের হদিশ পেয়েছে সিবিআই। আগামী দিনে তার ফোনের মাধ্যমে আরও অনেক প্রভাবশালী নেতাদের নাম উঠে আসতে পারে। সেকারণেই দ্রুত ফোন দুটির ফরেন্সিক টেস্ট করে তথ্য হাতে পেতে চায় সিবিআই।









