পর্যাপ্ত অক্সিজেন এবং ফ্রিতে টিকা দিন, মমতা-সোনিয়া সহ ১৩ জন চিঠি দিলেন কেন্দ্রকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পর্যাপ্ত অক্সিজেন এবং ফ্রিতে টিকা দিন, মমতা-সোনিয়া সহ ১৩ জন চিঠি দিলেন কেন্দ্রকে। দেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সারা দেশ জুড়ে চলছে হাহাকার। রাজ্যে রাজ্যে অভাব অক্সিজেনের, অকূলান হাসপাতালের বেড। কোন ভাবেই লাগাম আনা যাচ্ছেনা পরিস্থিতিতে, দৈনিক ্সংক্রমণ একদিন কমলে ফের বাড়ছে পরের দিন, অক্সিজেনের অভাব জারি, জারি মৃত্যু মিছিল।

আরও পড়ুনঃ পয়া বার শুক্রবার! সেদিনই তৃতীয় বারের জন্য শপথ নেবেন মমতা।

একাধিক বিরোধী দলের নেতা মন্ত্রী থেকে আদালত, বারবার কেন্দ্রকে জানিয়েছে পর্যাপ্ত অক্সিজন সরবরাহের কথা। দিল্লি, মহারাষ্ট্র, উত্তর প্রদেশের অবস্থা খারাপ হচ্ছে প্রতিদিন, চারদিকে জ্বলছে গনচিতা। হাত জোড় করে কেন্দ্রের কাছে সাহায্যের জন্য অনুরোধ করছেন মন্ত্রীরা। অপর দিকে দেশে এই মুহুর্তে যোগান নেই পর্যাপ্ত টিকার। দেশ জুড়ে করনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরে, কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল দেওয়া হবে ১৮ উর্দ্ধের সকলকে টিকা।

Capture 1

কিন্তু এই মুহুর্তে ঘাটতি সেখানেও।  টিকাকরণের বিষয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, প্রস্তুতুকারী সংস্থা থেকে রাজ্য গুলিকে বেশি দামে কিনতে হবে টিকা, সেই নিয়ে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে সব রাজ্য। গত বছর থেকে কোরোনার দাপটে আর্থিক পরিকাঠামো ভেঙেছে রাজ্য গুলির। এই অবস্থায় রাজ্য গুলিকে বিনামূল্যের টিকা প্রদানের দাবি করেছিলেন কেরালা, বাংলার মুখ্যমন্ত্রী। কেন্দ্র রাজি না হওয়ায় উভয়েই নিজেদের রাজ্যের সকলকে বিনামূল্যেই টিকা দেবেন বলে জানিয়েছেন।

কিন্তু টিকার ঘাটতির জন্য সব রাজ্যে শুরু করা যায়নি ১৮ উর্দ্ধের টিকাকরণ।  গতকাল নির্বাচন জেতার পর প্রথম সাংবাদিক বৈঠকেই মমতা জানিয়েছিলেন, কান্দ্রের কাছে সারা দেশের বিনামূল্যে টিকাকরণের জন্য আবেদন জানাবেন তিনি। দেশ জুড়ে পর্ক্সাপ্ত অক্সিজেন সরবরাহ এবং বিনামূল্যে টিকাকরনের দাবীতে কেন্দ্রকে চিঠি দিলো মমতা-সোনিয়া সহ ১৩ জন বিরোধী দলনেতা দলনেত্রী।

পর্যাপ্ত অক্সিজেন এবং ফ্রিতে টিকা দিন, মমতা-সোনিয়া সহ ১৩ জন চিঠি দিলেন কেন্দ্রকে।  ১৩টি বিরোধী দলের নেতারা একসঙ্গে কেন্দ্রের উদ্দেশে চিঠিতে তাতে হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহের পাশাপাশি গোটা দেশে বিনামূল্যে টিকাকরণের জন্য আর্জি জানিয়েছেন।  চিঠিতে সই করেছেন, সোনিয়া গান্ধী, এইচডি দেবেগৌড়া, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সোরেন, এমকে স্ট্যালিন, মায়াবতী, ফারুখ আবদুল্লাহ, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরি।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত