পয়া বার শুক্রবার! সেদিনই তৃতীয় বারের জন্য শপথ নেবেন মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  পয়া বার শুক্রবার! সেদিনই তৃতীয় বারের জন্য শপথ নেবেন মমতা। প্রশ্ন ছিলোই বাংলার মানুষ নিজের মেয়েকে ফের চায় কিনা, প্রশ্ন ছিলো বাংলা পরিবর্তন চায় নাকি প্রত্যাবর্তন? গত এক মাসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গত কাল ফল প্রকাশ হয়েছে বাংলার বিধানসভা নির্বাচনের। আর তাতে বিপুল ব্যাবধানে জিতে ফিরেছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার। এই নিয়ে পর পর তিনবার জিতে নবান্নে বসার হ্যাট্রিক করলো তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ এইবারে অন্তত ফের নিজেদের মেয়ের অপরের ভরসা রেখেছেন। ফলাফল বলছে বাংলা এই নির্বাচনে বেছে নিয়েছে প্রত্যাবর্তনকেই।

আরও পড়ুনঃ তৎপরতা! কাল জিতে ফিরে আজই জরুরি বৈঠক মমতার

গত কয়েকমাস ধরেই টান টান উত্তেজনা গেছে বাংলায়। একে একে প্রথম সারির নেতাদের দলত্যাগ, নিয়ম করে কেন্দ্রীয় নেতাদের বাংলায় মিছিল মিটিং। গেরুয়া ঝড়ের আভাস এবং তার পর ৮ দফার ভোট। কাল শেষ হয়েছে সব কিছুর, কাল ফলাফল এসেছে সব পরীক্ষার। আর এই পরীক্ষায় বিপুল ব্যাবধানে এগিয়ে এসেছে মমতার মা- মাটি-মানুষের সরকার।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে সরকার গঠনে হ্যাটট্রিক গড়েছে ত্ত্রিণ্মুল, ফের মসনদে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জয় স্পষ্ট হয়েছিলো কাল দুপুর নাগাদ। তার পরেই তড়িঘড়ি স্থির করেন আজকের বৈঠকের কথা।দুপুর ৩টে নাগাদ তৃণমূল ভবনে সবাইকে নিয়ে আলোচনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আজকের দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠক সেরেই সন্ধ্যেবেলায় রাজভবনে যাবেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে। গতকালই মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠানোর সঙ্গে ট্যুইটেই আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। কাল জয়ী হওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, এই মুহুর্তে মোকাবিলা করতে হবে কোভিডের সঙ্গে, কোন ভাবেই বিজয় মিছিল নয়। জানিয়েছিলেন স্থির হয়নি নতুন মন্ত্রীসভার শপথের দিন।

তবে সুত্রের খবর, আগামী ৭ই মে তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৪ বছরের বাম জামানার অবসান ঘটিয়ে যেভাবে বাংলায় উঠে এসেছিলো তৃণমূল কংগ্রেসের সরকার, দু দফা পেরিয়ে তৃতীয় দফাতেও নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে তারা, এবং সেটা বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়েই।

যদিও কাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেনব এই মুহুর্তে আশু কর্তব্য কোভিড পরিস্থিতি মকাবিলা, আজ সোমিয়া-মমতা সহ তিনজনের চিঠি পৌঁছেছে কেন্দ্রের কাছে পর্যাপ্ত অক্সিজেন এবং বিনামূল্যে টিকাকরণের জন্য। তবে তার মধ্যেই আজ দুপুরে তড়িঘড়ি বৈঠক ডেকেছেন জয়ী প্রার্থীদের নিয়ে। তার পরেই সন্ধ্যে বেলায় যাবেন রাজ ভবনে।

সূত্রের খবর, পয়া বার শুক্রবার! সেদিনই তৃতীয় বারের জন্য শপথ নেবেন মমতা। অর্থাৎ ৭ তারিখে রাজ ভবনে গিয়ে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। এ ব্যাপারে  তৃণমূল ঘরের খবর, শুক্রবার মুখ্যমন্ত্রীর পয়া দিন। শুক্রবারই তিনি প্রার্থী তালিকা প্রকাশ করেছেন, শুক্রবারই তিনি মনোনয়ন দাখিল করেছেন, আর এবার শুক্রবারই তিনি বাংলার মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন। যদিও অনেকেই ইতিমধ্যে বলছেন, শুক্রবার যুম্মা বার, সেদিক থেকে সঙ্খ্যালঘু সমাজের সমর্থনকে সম্মান জানাতেই মমতা শুক্রবার দিনটিকে গুরুত্ব দিতে চাইছেন দলনেত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত