নজরবন্দি ব্যুরোঃ তৎপরতা! গত এক মাসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গত কাল ফল প্রকাশ হয়েছে বাংলার বিধানসভা নির্বাচনের। আর তাতে বিপুল ব্যাবধানে জিতে ফিরেছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার। এই নিয়ে পর পর তিনবার জিতে নবান্নে বসার হ্যাট্রিক করলো তৃণমূল কংগ্রেস। গত কয়েকমাস ধরেই টান টান উত্তেজনা গেছে বাংলায়।
আরও পড়ুনঃ কাঁকুড়গাছিতে খুন বিজেপি কর্মী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।


একে একে প্রথম সারির নেতাদের দলত্যাগ, নিয়ম করে কেন্দ্রীয় নেতাদের বাংলায় মিছিল মিটিং। গেরুয়া ঝড়ের আভাস এবং তার পর ৮ দফার ভোট। কাল শেষ হয়েছে সব কিছুর, কাল ফলাফল এসেছে সব পরীক্ষার। আর এই পরীক্ষায় বিপুল ব্যাবধানে এগিয়ে এসেছে মমতার মা- মাটি-মানুষের সরকার।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে সরকার গঠনে হ্যাটট্রিক গড়েছে ত্ত্রিণ্মুল, ফের মসনদে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জয় স্পষ্ট হয়েছিলো কাল দুপুর নাগাদ। তার পরেই তড়িঘড়ি স্থির করেন আজকের বৈঠকের কথা।দুপুর ৩টে নাগাদ তৃণমূল ভবনে সবাইকে নিয়ে আলোচনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৎপরতা! আজকের দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠক সেরেই সন্ধ্যেবেলায় রাজভবনে যাবেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে। গতকালই মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠানোর সঙ্গে ট্যুইটেই আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। কাল জয়ী হওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, এই মুহুর্তে মোকাবিলা করতে হবে কোভিডের সঙ্গে, কোন ভাবেই বিজয় মিছিল নয়। জানিয়েছিলেন স্থির হয়নি নতুন মন্ত্রীসভার শপথের দিন।


তবে তৎপরতার সঙ্গে আজকের এই বৈঠকের প্রেক্ষিতে অনেকে মনে করছেন, মন্ত্রি সভার নিরিখেই এই জরুরী বৈঠক মমতার। সুত্রের খবর, অন্যবারের মত এবারেও জায়গা থাকবেন বিদায়ী মন্ত্রীরা, সঙ্গে কোন কোন নতুন মুখ উঠে আসে বাংলার ২১ এর ্মন্ত্রীসভায় সেটাই এখন দেখার।







