HomeTagsSujan Chakraborty

Sujan Chakraborty

Sujan Chakraborty: তৃণমূলের রাজত্বে যেখানে হাত দেবেন সেখানেই টাকা, তোপ সুজনের

মোবাইল অ্যাপ প্রতারণা মামলায় কলকাতা শহরের একাধিক জায়গায় অভিযানের মধ্যেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৮ কোটি টাকা উদ্ধার হয়েছে। এখনও গণনা চলছে। টাকার পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যা নিয়ে সরকারের বিরুদ্ধে রোপ দাগলেন সিপি(আই)এমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন, তৃণমূলের রাজত্বে যেখানে হাত দেবেন সেখানেই টাকা। 

Sujan Chakraborty: যে কোনও সংস্থা চাইলে তদন্ত করতে পারে, স্পষ্ট বার্তা সুজনের

সারদা মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী চট্টোপাধ্যায়ের মা শর্বরী মুখ্যোপাধ্যায়। যদিও এই অভিযোগ মিথ্যে বলে দাবি করেছে সিআইডি। এবার এই ইস্যুতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাম নেতা সুজন চক্রবর্তী। যে কোনও সংস্থা চাইলে তদন্ত করতে পারে, জানালেন তিনি। 

শুভেন্দু-সুজনদের নাম নেওয়ার জন্য মেয়েকে চাপ, সিবিআইকে চিঠি দিলেন দেবযানীর মা

শুভেন্দু-সুজনদের নাম নেওয়ার জন্য মেয়েকে চাপ। জেলে চাপ চাপ দেওয়া হয়েছিল দেবযানী মুখ্যোপাধ্যায়কে। অভিযোগ জানানো হয়েছে সিবিআইয়ের কাছে। এমনই বিস্ফোরক মন্তব্য করে বসলেন দেবযানীর মুখ্যোপাধ্যায়ের মা শর্বরী মুখ্যোপাধ্যায়। সারদাকাণ্ডে রাজনৈতিকভাবে সিআইডিকে ব্যবফারের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা।

Sujan-Abhishek-ED: ‘মুখ্যমন্ত্রী সব জানেন’, বিস্ফোরক মন্তব্য সুজন চক্রবর্তীর

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়লা ও গরু পাচারের টাকা নয়ছয়ের অভিযোগ করেছে বিজেপি। ২ সেপ্টেম্বর সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। মূলত কয়লাপাচার কাণ্ডে বেআইনি আর্থিক লেনদেন মামলায় ইডি অভিষেককে হাজিরার নির্দেশ দিয়েছে।

Sujan Chakraborty: কেষ্ট কি কালিঘাটের বড় সাপ্লায়ার? বিস্ফোরক প্রশ্ন সুজন চক্রবর্তীর

অনুব্রত সম্পর্কে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে। অভিযোগ তুলেছেন দুই ব্যবসায়ী প্রবীর মণ্ডলও এবং অরূপ ভট্টাচার্য। সরাসরি অভিযোগ, টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কোটি টাকা নিয়েছিলেন কেষ্ট। পরে টাকা চাইতে গেলে গাঁজা কেসের হুমকি দিয়েছিলেন তিনি। কেষ্ট কি কালিঘাটের বড় সাপ্লায়ার? বিস্ফোরক প্রশ্ন সুজন চক্রবর্তীর। 

Sujan Chakraborty: অধ্যাপক না অপরাধী? এ তো ক্রিমিনাল দের ভাষা, সৌগতকে আক্রমণ সুজনের

যারা আমাদের বেশি নিন্দা করছে, তৃণমূলের সেই সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই দিন অপেক্ষা করছে। প্রকাশ্য সভা থেকে এই বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বর্ষীয়ান সাংসদের এহেন মন্তব্যে বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। এবার সৌগতর মন্তব্যের কড়া নিন্দা করলেন সিপি(আই)এম নেতা সুজন চক্রবর্তী। অধ্যাপক না অপরাধী? প্রশ্ন সুজনের। 

Sujan Chakraboty: গোটা বাংলাটাকে পচিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আক্রমণে সুজন

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে সুজন চক্রবর্তীর কটাক্ষ, মুখ্যমন্ত্রী জানতেন না? পুলিশ মন্ত্রী জানতেন না? পুলিশের অফিসাররা জানতেন না? সকলের নবাকের ডগায়। এই টাকার ভাগ কালীঘাটে যেত না? কালীঘাটের সঙ্গে ভাগাভাগি। জানে না কেউ? গোটা বাংলাটাকে পচিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এখন সকলে ফাঁক কেটে বের হওয়ার চেষ্টা করছে। এখন বলছে আমি জানিনা পার্থ। পার্থ বলবে আমি জানিনা ভাইপো। একেবারে মাথা অবধি যেতে হবে।

Trending Now