শনিবার বাঁকুড়ার সভা থেকে তৃণমূল নেতাদের ট্রিটমেন্ট দেওয়ার কথা জানিয়েছিলেন দিলীপ ঘোষ। এবার পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন সিপি(আই)এম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, উর্দিকে সম্মান না করলে মানুষ তৃণমূলের জামা পরিয়ে দেবে।
শ্বাসকষ্ট সহ একাধিক অসুখে ভুগছেন বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তী। বুধবার তাঁকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সেই খবর ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গেছে।
নিয়োগ দুর্নীতি নিয়ে বারবার শাসক দলের নেতাদের নাম জড়াতেই পাল্টা বাম শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল। সম্প্রতি সবথেকে বেশী আলোচনা হচ্ছে বাম নেতা সুজন চক্রবর্তীকে নিয়ে। এবার সুজনকে ভণ্ড বলে কটাক্ষ করলেন খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন রাজ্যের মন্ত্রী।
কিন্তু মমতার দীর্ঘ আন্দোলনের জমি এই মুহুর্তে বন্ধাত্ব জমিতে পরিণত হয়েছে। তাতে মুখ্যমন্ত্রী সর্ষে ছড়ালেও হয়নি চাষ। সময় বদলে এখন শিল্পের পক্ষেই কথা বলছে সিঙ্গুরের আমজনতা।