নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি নিয়ে বারবার শাসক দলের নেতাদের নাম জড়াতেই পাল্টা বাম শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল। সম্প্রতি সবথেকে বেশী আলোচনা হচ্ছে বাম নেতা সুজন চক্রবর্তীকে নিয়ে। এবার সুজনকে ভণ্ড বলে কটাক্ষ করলেন খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন রাজ্যের মন্ত্রী।
আরও পড়ুনঃ Rahul Gandhi: রাহুল গান্ধীকে জামিনের নির্দেশ, আপাতত রেহাই কংগ্রেস নেতার


বাম আমলের একাধিক দুর্নীতির কথা উল্লেখ করে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন তৃণমূলের সর্বস্তরের নেতারা। সেই সময়েও একাধিক নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণ হত। এমনটাই অভিযোগ তুলেছেন তৃণমূলের নেতারা। এমনকি সুজন চক্রবর্তীর আত্মীয়রা কোথায় ক’জন চাকরি করছেন? সেই খতিয়ানও তুলে ধরা হয় তৃণমূলের তরফে। এবার সুজন চক্রবর্তীকে নিশানা করে মুখ খুললেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী।

তিনি বলেন, দেখলে মনে হয় পাক্কা বৈষ্ণব, কোনওদিন একটা পিঁপড়েও মারেনি। এই ভণ্ডদের থেকে সাবধান থাকবেন। একইসঙ্গে তৃণমূলের আমলেও যে দুর্নীতি হয়েছে, তা স্বীকার করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেককে মন্দিরের পূজারী করেছিলেন। কিন্তু সব পূজারী ভাল হয়নি। কেউ কেউ খারাপ হয়েছে। কিন্তু পূজারী খারাপ হয়ে গিয়েছে, তার মানে গোটা দলটা খারাপ, তা একেবারেই নয়।
সুজনকে ভণ্ড বলে কটাক্ষ, বিস্ফোরক মন্তব্য শোভনদেবের

শুধুমাত্র সুজন চক্রবর্তী নয়, দুর্নীতির খতিয়ান দিতে গিয়ে সুশান্ত ঘোষ ও শতরূপ ঘোষদের নিয়েও তুমুল চর্চা হয়। সেই তালিকা থেকে বাদ যাননি বাম আমলের দুই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও জ্যোতি বসু। এমনকি দুর্নীতির খতিয়ান তুলে ধরতে বাবা কমলো গুহর কথাও তুলে ধরেন ছেলে উদয়ন গুহ। এখন বর্ষীয়ান নেতার মুখে সুজনকে নিয়ে মন্তব্য জল্পনা বাড়িয়েছে।









