নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতির কবলে পড়তেই এবার পূর্বসূরী বাম আমলের একের পর এক পর্দাফাঁস করতে উদ্যোগ নিয়েছে তৃণমূল। সেই তালিকায় প্রথম স্থানে রয়েছেন সিপি (আই)এম নেতা সুজন চক্রবর্তী। তাঁর স্ত্রী মিলি চক্রবর্তীর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল তৃণমূলকে। এবার তাঁর আত্মীয়দের চাকরি নিয়েও প্রশ্ন তুললেন বাম নেতা। শুক্রবার ট্যুইটারে পরিবারের একাধিক ব্যক্তিদের তালিকা প্রকাশ করলেন কুণাল ঘোষ। প্রশ্ন তুলে ক্যাপশনে লেখেন, সুজনদা, তালিকা কি ঠিক? রাজ্যে এত বেকার থাকার পরেও সুজন বৃত্তে সবার চাকরি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র।

এদিন ট্যুইটার পোস্টে কুণাল ঘোষ লেখেন, সুজন চক্রবর্তীকে ঘিরে আবার একটি তালিকা সামনে এসেছে। সিপিএমের সূত্রেই বেরিয়েছে। তখন রাজ্যে অত বেকার, আর ওই বৃত্তে সবাই চাকরিতে। একইসঙ্গে তাঁর প্রশ্ন, সুজনদা, তালিকা কি ঠিক? যদি ঠিক হয়, এতজনের চাকরি দৃশ্যত কি স্বাভাবিক? যদি তালিকা ভুল হয়, রটনা নিন্দার। যদি ঠিক হয়, তদন্ত হোক।
সুজন চক্রবর্তীকে ঘিরে আবার একটি তালিকা সামনে এসেছে। সিপিএমের সূত্রেই বেরিয়েছে। তখন রাজ্যে অত বেকার, আর ওই বৃত্তে সবাই চাকরিতে।
সদ্য প্রকাশিত
তৃণমূলের প্রতীক কার? লড়াইয়ের মধ্যেই বিধায়ক পদে ধাক্কা! ঋতব্রত-সহ ১০ জনকে নোটিস স্পিকারের
বিয়ের পিঁড়িতে বসছেন রিঙ্কু সিং, কবে বিয়ে?সুজনদা, তালিকা কি ঠিক?
যদি ঠিক হয়, এতজনের চাকরি দৃশ্যত কি স্বাভাবিক?
যদি তালিকা ভুল হয়, রটনা নিন্দার।
যদি ঠিক হয়, তদন্ত হোক। pic.twitter.com/AM9Hau5jW8— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 31, 2023
কিছুদিন আগেই বাম নেতা সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ বৃত্তের লোকজনদের চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন তুলে তালিকা প্রকাশ করেছিলেন তৃণমূল মুখপাত্র। সেব্রা বিভিন্ন মহলে তা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। এবার আরও একবার সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বৃত্তের তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
সুজন বৃত্তে সবাই চাকরিতে, প্রশ্ন তুললেন কুণাল

যদিও বিষয়টি বিশেষ গুরুত্ব দিতে নারাজ বাম নেতা। আমি কোনও কেল্টু-বিল্টুর অভিযোগের জবাব দেব না। মুখ্যমন্ত্রী তো শিক্ষামন্ত্রীকে বলেইছেন শ্বেতপত্র প্রকাশ করতে। সেই শ্বেতপত্র প্রকাশ হোক, তার পর কথা হবে। কিছু ভুলভাল জিনিস নিয়ে জনতাকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।



