নজরবন্দি ব্যুরোঃ কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছেন যে আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, এখন টাটা চাকরি দিচ্ছে। টাটাকে আমি তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। আপনারা জোর করে জমি দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি। বুধবার শিলিগুড়ির এক সভা থেকে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ফের রাজ্য রাজনীতিতে সিঙ্গুরের নিভু নিভু আগুনে ঘৃতাহুতি দিয়েছে।
আরও পড়ুনঃ রাজধানীতে ফিরে এল নির্ভয়কাণ্ডের স্মৃতি, গণধর্ষণ ও গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অত্যাচার


যা নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপি(আই)এমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, মিথ্যেয় ডিলিট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। উনি যেটা বলেননি তা হল সিঙ্গুর থেকে টাটাকে তাড়াতে ধর্নায় বসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

যার জেরে এক্সপ্রেসওয়ে বন্ধ ছিল। যার জন্য রাজ্যের বামপন্থী ও সাধারণ মানুষ প্রচুর ভাঙচুর চালান। একইসঙ্গে তুলে ধরেন টাটাকে ভয় দেখানোর কথা, কারণ বাংলা ছেড়ে যাওয়ার সময় টাটা বলেছিল তাঁদের কর্মীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। এত প্রখর স্মৃতশক্তির মধ্যেও কী করে ভুলে গেলেন মুখ্যমন্ত্রী? পরশ্ন বর্ষীয়ান বাম নেতার। একজন মহিলার পক্ষে তো নয়ই, যিনি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলার সর্বনাশ করেছেন উনি।



উল্লেখ্য, এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমরা কখনও অন্য কারও জমি কেড়ে নিইনি। আমরা শিল্পপতিদের মধ্যে কোনও ভেদাভেদ করি না। আমরা চাই সব শিল্পপতি এখানে বিনিয়োগ করুক এবং কর্মসংস্থান হোক। হাসিমারাতে আমারা বিমানবন্দর তৈরির চেষ্টা করছি। বাগডোগরার পাশাপাশি আরও ৩-৪টে বিমানবন্দর তৈরি হবে।

আমি ঢেলে কর্মসংস্থান চাই। কেউ চাইছে না, তাই কর্মসংস্থানে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা কারও চাকরি খাইনা, চাকরি খাবও না। তবে ২০০৮ সালে সিঙ্গুরের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের পথকে আরও মসৃণ করেছিল। এরপর ২০১৬ সালে সিঙ্গুর মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট সরকার যে ভাবে জমি অধিগ্রহণ করেছিল তাতে পদ্ধতিগত ত্রুটি ছিল।
মমতা নয়, সিঙ্গুরে আন্দোলন করেছিলেন বুদ্ধবাবু! মমতাকে তোপ সুজনের
কিন্তু মমতার দীর্ঘ আন্দোলনের জমি এই মুহুর্তে বন্ধাত্ব জমিতে পরিণত হয়েছে। তাতে মুখ্যমন্ত্রী সর্ষে ছড়ালেও হয়নি চাষ। সময় বদলে এখন শিল্পের পক্ষেই কথা বলছে সিঙ্গুরের আমজনতা।







