Gang Rape: রাজধানীতে ফিরে এল নির্ভয়কাণ্ডের স্মৃতি, গণধর্ষণ ও গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অত্যাচার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজধানীতে ফিরে এল নির্ভয়কাণ্ডের ভয়াবহ স্মৃতি৷ এ বার দিল্লি এনসিআর-এর অন্তর্গত গাজিয়াবাদে গণধর্ষিতা ৩৮ বছর বয়সি এক মহিলা৷ হাত পা বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় চটের বস্তাবন্দি অবস্থায়৷ উদ্ধারের সময় তাঁর যৌনাঙ্গে রড ঢোকানো ছিল৷

আরও পড়ুনঃ টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, একি বললেন মুখ্যমন্ত্রী!

দিল্লি মহিলা কমিশনের কথায় এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ১০ বছর আগের নির্ভয়াকে গণধর্ষণের ঘটনাকে৷ পুলিশ জানিয়েছে, রক্তাক্ত অবস্থায় উদ্ধারের সময় যুবতীর গোপনাঙ্গে লোহার রড ঢোকানো ছিল। এই ঘটনায় এখনও অবধি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দিল্লির বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবতী।

রাজধানীতে ফিরে এল নির্ভয়কাণ্ডের স্মৃতি, গণধর্ষণ ও গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অত্যাচার

গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, আশ্রম রোড থেকে আশঙ্কজনক অবস্থায় উদ্ধার করা হয় নন্দনাগরির বাসিন্দা যুবতীকে। দু’দিন আগে ১৬ অক্টোবর চার দুষ্কৃতী অপহরণ করে তাঁকে। ওই চার জন এবং আরও কয়েকজন গত দু’দিন ধরে টানা ধর্ষণ করে যুবতীকে। দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেন,

রাজধানীতে ফিরে এল নির্ভয়কাণ্ডের স্মৃতি, গণধর্ষণ ও গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অত্যাচার
রাজধানীতে ফিরে এল নির্ভয়কাণ্ডের স্মৃতি, গণধর্ষণ ও গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অত্যাচার

‘‘এটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা৷ এটা আমাকে নির্ভয়াকাণ্ড মনে করিয়ে দিচ্ছে৷ প্রত্যেক অপরাধীকে দ্রুত গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করতে হবে৷ আমি বুঝতে পারি না আর কত দিন মহিলা এবং শিশুরা এরকম চরম নৃশংসতার শিকার হবে৷’’

20 4

রাজধানীতে ফিরে এল নির্ভয়কাণ্ডের স্মৃতি, গণধর্ষণ ও গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অত্যাচার

ঘটনার তদন্ত শুরু করে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাদের জেরা করা চলছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ওই যুবতীর উপর অত্যাচার চালানো হয়৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত