Mamata Banerjee: টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, একি বললেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত একথা বলেই রাজ্যে একলাখি গাড়ির কারখানা গরতে চেয়েছিল টাটা। যাকে বাংলায় স্বাগত জানিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট সরকার। কিন্তু জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সিঙ্গুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটানা আন্দোলনের জেরে বাংলা থেকে প্রকল্প গুটিয়ে নেয় টাটা।

আরও পড়ুনঃ Sougata Roy: হড়পা বানের মতো লোক ঢুকছে, লাগাম টানার বার্তা দিলেন সৌগত

এরপর কেটে গেছে ১৪ বছর। সিঙ্গুরের সেই জমিতে না মিলেছে শিল্পের সন্ধান। না হয়েছে চাষ। সম্প্রতি মাছ চাষের জন্য পুকুর খননের কথা শোনা যাচ্ছিল। সময় বদলে এখন অন্য সুর সিঙ্গুরের সাধারণ মানুষের মুখে। শিল্প হলে বদলে যেত আর্থিক পরিস্থিতি এমনটাই বলছে আম জনতা। প্সেই সিঙ্গুর নিয়ে বুধবার উত্তরবঙ্গ থেকে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, বিস্ফোরক মমতা 
টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, বিস্ফোরক মমতা

শিলিগুড়ির কাওয়াখালি মাঠে বিজয়া সম্মিলনী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। ওরা জোর করে জমি নিয়েছিল। আমি সেই জমি ফেরত দিয়েছি। হঠাৎ ১৪ বছর পর এধরনের কথা কেন বললেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

একইসঙ্গে তিনি আরও বলেন, আমরা কখনও অন্য কারও জমি কেড়ে নিইনি। আমরা শিল্পপতিদের মধ্যে কোনও ভেদাভেদ করি না। আমরা চাই সব শিল্পপতি এখানে বিনিয়োগ করুক এবং কর্মসংস্থান হোক। হাসিমারাতে আমারা বিমানবন্দর তৈরির চেষ্টা করছি। বাগডোগরার পাশাপাশি আরও ৩-৪টে বিমানবন্দর তৈরি হবে। আমি ঢেলে কর্মসংস্থান চাই। কেউ চাইছে না, তাই কর্মসংস্থানে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা কারও চাকরি খাইনা, চাকরি খাবও না।

টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, বিস্ফোরক মমতা 

টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, বিস্ফোরক মমতা 

তবে ২০০৮ সালে সিঙ্গুরের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের পথকে আরও মসৃণ করেছিল। এরপর ২০১৬ সালে সিঙ্গুর মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট সরকার যে ভাবে জমি অধিগ্রহণ করেছিল তাতে পদ্ধতিগত ত্রুটি ছিল। পরে আদালতের নির্দেশে জমি ফেরত দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত