Sujan Chakraborty: উর্দিকে সম্মান না করলে মানুষ তৃণমূলের জামা পরিয়ে দেবে, বিস্ফোরক সুজন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট এখনও অবধি ঘোষণা হয়নি। কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের মন্তব্য উত্তাপ বাড়িয়েছে রাজ্য রাজনীতির। শনিবার বাঁকুড়ার সভা থেকে তৃণমূল নেতাদের ট্রিটমেন্ট দেওয়ার কথা জানিয়েছিলেন দিলীপ ঘোষ। এবার পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন সিপি(আই)এম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, উর্দিকে সম্মান না করলে মানুষ তৃণমূলের জামা পরিয়ে দেবে।

আরও পড়ুনঃ Mamata Banerjee: ২ মাসের জন্য জারি ১৪৪ ধারা, মুখ্যমন্ত্রীর পাড়ায় ডিএ মিছিল যেতেই কড়া পদক্ষেপ

বর্ষীয়ান সিপি(আই)এম নেতার কথায়, আগে যাবো পুলিশের কাছে এটা বলতে যে বাবু এটা ২০১৮ নয়। মানুষের টাকায় উর্দি এটা। সরকারের এওয়া উর্দি। কারোর বাপের পয়সায় কেনা উর্দি এটা নয়। ওই উর্দিকে সম্মান করতে হবে, নাহলে মানুষ উর্দিটা খুনে তৃণমূলের জামাটা গায়ে পরিয়ে দেবে। তখন ঠ্যালা বুঝবে। আমরা চাই না সেটা কোনদিন হোক। সুজন চক্রবর্তীর এহেন মন্তব্য ঘিরে বেড়েছে রাজ্য রাজনীতির উত্তাপ।

উর্দিকে সম্মান না করলে মানুষ তৃণমূলের জামা পরিয়ে দেবে, পুলিশকে হুঁশিয়ারি সুজনের 

২০১৮ সালের পঞ্চায়েত জুড়ে একাধিক জায়গায় অশান্তির খবর মিলেছিল। শাসক দলের সুর চড়িয়েছিলেন বিরোধী দলের নেতারা। তাই ২০২৩ এর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছে সমস্ত শিবির। বারবার পুলিশের ভূমিকা নিয়েও সোচ্চার হয়েছেন দলের নেতারা। পুলিশের নিরপেক্ষতা নিয়েও উঠেছে প্রশ্ন। এবার বাম নেতার এহেন মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন ছড়িয়েছে।

উর্দিকে সম্মান না করলে মানুষ তৃণমূলের জামা পরিয়ে দেবে, পুলিশকে হুঁশিয়ারি সুজনের 

উর্দিকে সম্মান না করলে মানুষ তৃণমূলের জামা পরিয়ে দেবে, পুলিশকে হুঁশিয়ারি সুজনের 

অন্যদিকে, গতকাল বাঁকুড়ার এক সভা থেকে দিলীপ ঘোষকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, ভোট লুঠের চেষ্টা করলে ভালো করে ট্রিটমেন্ট করবেন যাতে হাসপাতাল যেন বাড়ি হয়ে যায়। হাসপাতালের ট্রিটমেন্টের আগে আপনারা ট্রিটমেন্ট করবেন। গরিব মানুষকে ধোকা দিয়ে ভোট লুঠ করতে দেব না। কাঁচা বাঁশের লাঠি তৈরি রাখুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত