নজরবন্দি ব্যুরোঃ ২১ জুলাই সর্বকালীন রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছিল। তেমনই গতকাল তৃণমূল ছাত্র পরিষদের এই সমাবেশও নতুন রেকর্ড করল। আর তখনই সিবিআই-ইডি তৎপরতা নিয়ে বিজেপির কেন্দ্রীয় সরকারকে খোঁচা মেরে অভিষেক এবং মুখ্যমন্ত্রী বলেন, ‘এত বড় সমাবেশ, লিখে রাখুন আবার কিছু করবে।’ কথা মত তাই সত্যি হল আজ।
আরও পড়ুনঃ বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত কেন্দ্রের সিদ্ধান্ত, রিপোর্ট তলব করল হাই কোর্ট


কয়লাপাচার কাণ্ডে ইডির নোটিশ পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই তলবকে পরিকল্পতি ঘটনা বলে কটাক্ষ করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। আজ মঙ্গলবার এনিয়ে তিনি বলেন, ‘পচা খবর। এতে নতুন কী আছে! সবাই জানেন। মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থেই সবকিছু হচ্ছে।’

শুক্রবার সকাল ১১ টায় সল্টলেকে অভিষেককে ইডি’র তলব নিয়ে কটাক্ষ করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য, ‘ইডি নাকি নোটিশ পাঠিয়েছে ভাইপোক। আরে এটা কোনও খবর নাকি। পচা খবর। সবাই জানে, ভাইপোও জানতো। গতকালই তো ভাইপো উষ্মাপ্রকাশ করেছেন। আর পিসি তো জানে বটেই। তাই তিনি গতকালই ঘোষণা করে দিয়েছেন। আচ্ছা মুখ্যমন্ত্রী কি জ্যোতিষী? সবকিছুই আগে জেনে গেলেন কি করে? নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনায় সমস্ত কিছু উঠে এসেছিল? দু’টোর একটা তো হবেই ৷’
সুজন চক্রবর্তীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেই সব করিয়েছেন ৷ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠকে দু’জনেই খুশ। সে কারণেই কি ভাইপোকে নোটিশ? নাকি ডাকলাম, ছাড়লাম, আবার ডাকলাম। এ রকম করেই চলতে থাকবে? কোথায় কোথায় গরুপাচার, কয়লাপাচার হয়েছে ভাইপো জানে না? কোন অ্যাকাউন্টে কত টাকা গেল? সবাই সব জানে। মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থে সবকিছু হচ্ছে। মুখ্যমন্ত্রীও সব জানেন ৷’


‘মুখ্যমন্ত্রী সব জানেন’, বিস্ফোরক মন্তব্য সুজন চক্রবর্তীর

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়লা ও গরু পাচারের টাকা নয়ছয়ের অভিযোগ করেছে বিজেপি। ২ সেপ্টেম্বর সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। মূলত কয়লাপাচার কাণ্ডে বেআইনি আর্থিক লেনদেন মামলায় ইডি অভিষেককে হাজিরার নির্দেশ দিয়েছে।








