Calcutta High Court: বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত কেন্দ্রের সিদ্ধান্ত, রিপোর্ট তলব করল হাই কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের একাধিক বিস্ফোরণের ঘটনায় তদন্ত করুক এনআইএ। এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মালদহ ও বাসন্তীর বিস্ফোরণ নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়তের করেন অনিন্দ্য সুন্দর দাস। সেই মামলায় রাজ্য সরকারকে রিপোর্ট পেশ করতে বলল কলকাতা হাইকোর্ট। তবে এনআইএ তদন্ত করবে কি না, বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত কেন্দ্রের সিদ্ধান্ত। জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ ১২ হাজারের কম দামের চিনা ফোন ভারতে নিষিদ্ধ! কি বললেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী?

গত এপিল মাসে মালদহ জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ির অধীন গোপালনগর গ্রামের ঘটনা। বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি। বোমা বিস্ফোরণে আহত ৫ শিশু। পাশের জমি এক তৃণমূল নেতার। সেখানকার এক কুয়ো থেকে বোমা উদ্ধার হয় বলে জানা গেছে। সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবি উঠেছিল কলকাতা হাইকোর্টে।

বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত কেন্দ্রের সিদ্ধান্ত, জানিয়ে দিল হাইকোর্ট
বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত কেন্দ্রের সিদ্ধান্ত, জানিয়ে দিল হাইকোর্ট

এর আগে মার্চ মাসে বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ১০ নম্বর বোরিয়া গ্রামের বাসিন্দা মফিজুদ্দিন সরকারের বাড়িতে ঘটে বিস্ফোরণ। মজুত থাকা বোমা ফেটেই কী বিপত্তি? প্রশ্ন উঠতে শুরু করে। বিস্ফোরণে উড়ে যায় গোটা বাড়ি। ফারুখ সর্দার নামে এক ব্যক্তির মৃত্যুও হয় ওই ঘটনায়।

বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত কেন্দ্রের সিদ্ধান্ত, জানিয়ে দিল হাইকোর্ট

বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত কেন্দ্রের সিদ্ধান্ত, জানিয়ে দিল হাইকোর্ট
বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত কেন্দ্রের সিদ্ধান্ত, জানিয়ে দিল হাইকোর্ট

মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে হয় মামলার শুনানি। দুটি ঘটনায় এনআইএ তদন্ত করবে কি না সেটা কেন্দ্রের সিদ্ধান্ত। তবে এই মুহুর্তে দুই সংশ্লিষ্ট থানাকে রিপোর্ট জমা দিতে বলল হাইকোর্ট। আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত