নজরবন্দি ব্যুরোঃ চিনকে ‘ভাতে মারা’র কৌশল নিচ্ছে ভারত। শোনা যাচ্ছে, চিনা স্মার্টফোনের বিক্রি এ দেশে নিয়ন্ত্রণ করা হতে পারে। ১২ হাজার টাকার কম দামের ফোনের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে ভারত সরকার। এই খবর যখন চারিদিকে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে ঠিক তখনি অন্য কথা বললেন কেন্দ্রের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
আরও পড়ুনঃ বর্ষণের জেরে বন্যায় বিধ্বস্ত পাকিস্তান, পাশে দাঁড়াবে ভারত? ভাবনা চিন্তা শুরু


এই কোথায় বলা যায় এই খবরকে উড়িয়ে দিলেন তিনি। চন্দ্রশেখর বলেন, ১২ হাজার টাকার কম মূল্যের চিনা ফোন নিষিদ্ধ করা হবে, এমন জল্পনা কেন তৈরি হল তা তিনি জানেন না। ভারতীয় সংস্থাগুলিকে জায়গা করে দেওয়া জরুরি, কিন্তু তার জন্য চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলির ফোন নিষিদ্ধ করার কথা ভাবছে না সরকার।

বরং চিনা সংস্থাগুলিকে ফোন রপ্তানি করার দিকে জোর দিতে বলা হয়েছে বলে জানান মন্ত্রী। তবে তিনি বলেন, চিনা সংস্থাগুলি কোথা থেকে মাল কিনছে বা কী ভাবে মোবাইলের বেচাকেনা চলছে, সেই বিষয়ে আরও স্বচ্ছতা আনতে হবে বলে মত প্রকাশ করেন মন্ত্রী। তথ্য বলছে, গত কয়েক বছর ধরে ভারতে সাশ্রয়ী ফোনের বাজার দখল করে নিয়েছে চিনা সংস্থাগুলি।



একটি রিপোর্টে বলা হয়েছে, ১২০০০ টাকার কম স্মার্টফোনের বিক্রি ভারতে মোট মোবাইল বিক্রির এক তৃতীয়াংশ। এটা ২০২২-২৩ সালের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল থেকে জুন) পরিসংখ্যান। উল্লেখ্য, ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েনের ছায়া তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে পড়তে দেখা গিয়েছে কিছুদিন আগেও।

১২ হাজারের কম দামের চিনা ফোন ভারতে নিষিদ্ধ! কি বললেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী?
বিভিন্ন সময়ে বেশ কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করতে দেখা গিয়েছে ভারত সরকারকে। সম্প্রতি আর্থিক বেনিয়মের অভিযোগে বেশ কয়েকটি চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থার অফিসে হানাও দেয় প্রশাসন। তবে ১২ হাজারের কম দামের মোবাইল নিষিদ্ধ এটা একদমই ঠিক খবর না বলে জানা গিয়েছে।







