নজরবন্দি ব্যুরোঃ অবিশ্রান্ত বৃষ্টি, সেই বর্ষণের জেরে বন্যায় বিধ্বস্ত পাকিস্তান। এ বছর এখন পর্যন্ত পাকিস্তানে বন্যার মারা গিয়েছেন ১-হাজারের বেশি মানুষ। মৃতদের মধ্যে সাড়ে তিনশোরও বেশি শিশু। ইতিমধ্যেই পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষিত হয়েছে।
আরও পড়ুনঃ ‘একেবারেই আত্মবিশ্বাসী লাগছিল না বিরাটকে’ কোহেলির সমালোচনায় এবার ইনজামাম উল হক


বন্যায় প্রভাবিত ৫.৭ মিলিয়নের বেশি মানুষ। শনিবার সকালে পাক সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে, পাকিস্তানে এখনও পর্যন্ত বৃষ্টি ও বন্যায় ১-হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১ হাজার ৪৫০। ৮,০২,৫৮৩টি গবাদি পশুর মৃত্যু হয়েছে এবং দেশজুড়ে ৪ লক্ষ ৯৮ হাজার ৮৩৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে।

পাক মন্ত্রী শেরি রেহমান জানিয়েছেন, পাকিস্তানের এক তৃতীয়াংশ এলাকাই জলের নীচে রয়েছে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ‘খাইবার পাখতুনখোয়ায় মুষলধারে বৃষ্টির ফলে সোয়াত এবং কালামে নদী এবং খালগুলি ফুসে উঠেছে। হোটেল এবং বাড়িঘর ভেসে গিয়েছে।’



এই অবস্থায় এবার পাকিস্তানের জন্য কিছু সাহায্য পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা করছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে বলেছেন, ‘আশা করি দ্রুত এই বিপর্যয় কেটে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

বর্ষণের জেরে বন্যায় বিধ্বস্ত পাকিস্তান, পাশে দাঁড়াবে ভারত? ভাবনা চিন্তা শুরু
প্রবল বন্যার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে পাকিস্তানের খাদ্য ভাণ্ডার। সেই কারণে ভারত থেকে সবজি এবং অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি করতে পারে পাকিস্তান, এমনটাই জানিয়েছেন সেদেশের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল।







