নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটার বলা হতো কোহলিকে। বিশ্বের সমস্ত বোলিং আক্রমণের বিরুদ্ধে ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করেছেন। ২২ গজে তাঁর দাপট দেখে ক্রিকেটবিশ্বে তাঁর নামকরণই হয়ে গিয়েছিল কিং কোহলি। এহেন কোহেলির ব্যাটে রান নেই দীর্ঘদিন ধরে। এক মাস বিশ্রামের পর অবশেষে এশিয়া কাপে মাঠে নেমেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ নয়া চমক, আম্বানিকে পিছনে ফেলে বিশ্ব সেরা ধনীর তালিকায় এবার গৌতম আদানি
সেই ম্যাচে তিনি ৩৪ বলে ৩৫ রান করেন। তারপর আউট হে যান। তাঁর এই আউট হবার ধরন দেখে সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার। আর এবার তাঁর সেই দিনের ব্যাটিং নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাক ক্রিকেটার ইনজামাম উল হক। এদিন তিনি বিরাটকে নিয়ে বলেন, “আমার মনে হয় পাক ম্যাচে বিরাটের উপরে খুবই চাপ ছিল।

সাধারণত ব্যাটার সেট হয়ে গেলে তাকে আউট করা বেশ কঠিন হয়। কিন্তু গতকাল সেট হয়ে গেলেও একেবারেই আত্মবিশ্বাসী লাগছিল না বিরাটকে। সেটা দেখে খুবই অবাক লাগল আমার।” প্রথম বল থেকে কোহলিকে বিব্রত করেছেন নাসিম শাহ। দ্বিতীয় বলেই কোহলি ক্যাচ তুলেছিলেন স্লিপে। ফকর জামান ক্যাচ ফেলেন কোহলির।

তার পরেও বাইরের বল খেলতে গিয়ে ভিতরের দিকে টেনে আনছিলেন কোহলি। তবে ভারতের মিডল অর্ডারের ভূয়সী প্রশংসা করেছেন ইনজামাম। তিনি বলেছেন, “ভারতের মিডল এবং লোয়ার অর্ডারের ব্যাটিং খুবই শক্তিশালী।

‘একেবারেই আত্মবিশ্বাসী লাগছিল না বিরাটকে’ কোহেলির সমালোচনায় এবার ইনজামাম উল হক
এশিয়া কাপের বাকি দলগুলির থেকে এই কারণেই অনেকটা এগিয়ে রয়েছে ভারত। তবে ঋষভ পন্থের বদলে দীনেশ কার্তিককে নামানোটা ভারতের ভুল সিদ্ধান্ত ছিল। হার্দিক, জাদেজা, পন্থ-এই তিনজন বিধ্বংসী ব্যাটিং করে ম্যাচ জিতিয়ে দিতে পারে।”



