শুভেন্দু-সুজনদের নাম নেওয়ার জন্য মেয়েকে চাপ, সিবিআইকে চিঠি দিলেন দেবযানীর মা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দু-সুজনদের নাম নেওয়ার জন্য মেয়েকে চাপ। জেলে চাপ চাপ দেওয়া হয়েছিল দেবযানী মুখ্যোপাধ্যায়কে। অভিযোগ জানানো হয়েছে সিবিআইয়ের কাছে। এমনই বিস্ফোরক মন্তব্য করে বসলেন দেবযানীর মুখ্যোপাধ্যায়ের মা শর্বরী মুখ্যোপাধ্যায়। সারদাকাণ্ডে রাজনৈতিকভাবে সিআইডিকে ব্যবহারের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা।

আরও পড়ুনঃ Baguiati Twin Murder: বারবার সিমকার্ড বদলাচ্ছে সত্যেন্দ্র, পেশাদার খুনিদের মতো আচরণ

সিবিআই, মানবধিকার কমিশন সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন দেবযানী মুখ্যোপাধ্যায়ের মা। তাঁর বক্তব্য, এখনও অবধি চাপ হয়নি। তবে দেবযানীর মা হিসেবে তিনি এই অভিযোগ তুলেছেন। দেবযানীর কাছে এধরনের প্রস্তাব এসেছিল বলার জন্য। এমনটাই জানিয়েছেন তিনি। সারদা মামলায় সুজন চক্রবর্তী ও শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ। ৬ কোটি টাকা করে নেওয়ার অভিযোগ।

শুভেন্দু-সুজনদের নাম নেওয়ার জন্য মেয়েকে চাপ, মিথ্যে অভিযোগ
শুভেন্দু-সুজনদের নাম নেওয়ার জন্য মেয়েকে চাপ, মিথ্যে অভিযোগ

দেবযানী মুখ্যোপাধ্যায়ের মায়ের বক্তব্যকে হাতিয়ার করে ট্যুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিআইডির বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দুর বার্তা, একসময়ের মর্যাদাসম্পন্ন সিআইডি, এখন পিসি ভাইপোর দারোয়ানে পরিণত হয়েছে। ব্যানার্জীদের স্বার্থ রক্ষায় ইন্ধন দিচ্ছে সিআইডি। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনতে জেলবন্দি কয়েদিকে চাপ দেওয়া হচ্ছে।

এর আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। তাঁর কথায়, শুভেন্দু অধিকারী অনেকভাবে টাকা তুলেছে। কন্টাইতে আমাদের একটা হাইরাইজ করার জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলাম। সমস্ত কাজকর্ম করালেন। লেবার হাটের কাজ যখন শেষ করলাম তারপরেও তিনি আমাদের প্ল্যান পাশ করাননি। অভিযোগ, এর আগেও ৯০ লক্ষও টাকা নিয়েছেন শুভেন্দু। এমনকি শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ তোলেন তিনি।

শুভেন্দু-সুজনদের নাম নেওয়ার জন্য মেয়েকে চাপ, মিথ্যে অভিযোগ

শুভেন্দু-সুজনদের নাম নেওয়ার জন্য মেয়েকে চাপ, মিথ্যে অভিযোগ
শুভেন্দু-সুজনদের নাম নেওয়ার জন্য মেয়েকে চাপ, মিথ্যে অভিযোগ

  

সুদীপ্ত সেনের ওই বক্তব্যকে হাতিয়ার করে সুর চড়িয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তৃণমূলের নেতারা। এরই মধ্যে দেবযানী মুখ্যোপাধ্যায়ের মা-এর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত