গত ১০ বছরে অনেকবার জামিনের আবেদন করেছিলেন, কিন্তু জামিন মেলেনি। রাজ্যের সমস্ত মামলা থেকে অব্যাহতি চেয়েও আবেদন করেছিলেন দেবযানী মুখোপাধ্যায়। ওই মামলা এখনও আদালতে বিচারাধীন।
রাজ্যের একাধিক জায়গায় তাঁদের বিলাসবহুল ফ্ল্যাটের জীবনযাত্রা দেখে চোখ কপালে উঠেছিল রাজ্যের মানুষের। এখন আদালতের নির্দেশে তাঁরা এখন জেল হেফাজতে। আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন তিনি। দেবযানীর বিউটিশিয়ান কোর্সের ঘরেই রয়েছেন অর্পিতা।