Sarada Scam Investigation: শুভেন্দু-সুজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাপ দেবযানীকে! সারদা মামলার নয়া মোড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জোর করে দেবযানী মুখোপাধ্যায়ের মুখে কথা বসাতে চাইছে সি আই ডি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবরতীর বিরুদ্ধে সারদার সাত কোটি টাকা দেওয়া হয়েছে এমন কথা বলতে বাধ্য করা হচ্ছে, এই অভিযোগ দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়ের। আর এই অভিযোগের ভিত্তিতে রাজ্যের গোয়েন্দা বিভাগ সি আই ডির বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা জমা করলেন দেবযানীর মা। মামলাকারীর দাবি, সিআইডির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক।

আরোও পড়ুনঃ অখিলের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের, আগামীকাল শুনানির সম্ভাবনা

শর্বরী মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করেন বাম নেতা সুজন চক্রবর্তী। এই মুহূর্তে মামলাটি উচ্চ আদালতের হাতে রয়েছে। চলতি সপ্তাহেই হতে পারে শুনানি। যদিও বিষয়টি আগাগড়া অস্বীকার করেছে সি আই ডি। তাঁদের দাবি মামলাকারী সম্পূর্ন মিথ্যে অভিযোগ আনছেন।

শুভেন্দু-সুজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাপ দেবযানীকে! সারদা মামলার নয়া মোড়
শুভেন্দু-সুজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাপ দেবযানীকে! সারদা মামলার নয়া মোড়

প্রসঙ্গত বিগত সেপ্টেম্বর মাসেই সিবিআইয়ের কাছে শর্বরী দেবী দাবি করেন দমদম জেলে গিয়ে কার্যত হুমকি দিয়ে তাঁর মেয়েকে দিয়ে সিআইডি বলাতে চাইছে, শুভেন্দু এবং সুজন দু’জনকেই সারদার টাকা দেওয়া হয়েছিল। সূত্রের খবর, এই অভিযোগ লিখিত ভাবেই সিবিআই কর্তাদের কাছে পাঠিয়েছিলেন শর্বরী।

শুভেন্দু-সুজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাপ দেবযানীকে! সারদা মামলার নয়া মোড়

debjani sbh

এর আগেও বিষয় টি নিয়ে হাইকোর্টে সরব হয়েছিলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। মামলা দায়ের করার অনুমতিও দিয়েছিল আদালত। সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে। আবারও একই দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন সুজন চক্রবর্তী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত