Sujan Chakraborty: কেষ্ট কি কালিঘাটের বড় সাপ্লায়ার? বিস্ফোরক প্রশ্ন সুজন চক্রবর্তীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরুপাচার মামলায় সিবিআই হেফাজতে নেওয়া অনুব্রত মণ্ডলের একটি রাইস মিলে গতকাল অভিযান চলেছে। তখন থেকেই অনুব্রত সম্পর্কে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে। অভিযোগ তুলেছেন দুই ব্যবসায়ী প্রবীর মণ্ডলও এবং অরূপ ভট্টাচার্য। সরাসরি অভিযোগ, টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কোটি টাকা নিয়েছিলেন কেষ্ট। পরে টাকা চাইতে গেলে গাঁজা কেসের হুমকি দিয়েছিলেন তিনি। কেষ্ট কি কালিঘাটের বড় সাপ্লায়ার? বিস্ফোরক প্রশ্ন সুজন চক্রবর্তীর।

আরও পড়ুনঃ Anubrata Mondal: অনুব্রতর প্রভাবে সায়গলের কাজের প্রমাণ নেই, রাজ্য সরকারের যোগে হেফাজতে নিতে মরিয়া সিবিআই

কেষ্ট কি কালিঘাটের বড় সাপ্লায়ার? কেন বললেন সুজন? 
কেষ্ট কি কালিঘাটের বড় সাপ্লায়ার? কেন বললেন সুজন?

এই অভিযোগকে হাত৬ইয়ার করেই সরব হয়েছে বিরোধীরা। সিপি(আই)এম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী নিজেই সওয়াল করেছেন, অনুব্রত নাকি সাধুপুরুষ। কেষ্টকে গ্রেফতার কেন? বটেই তো।। গরু-কয়লার পাচার, পুলিশকে বোম মারা, গাঁজা কেসের বিশারদ “কেষ্ট” কি কালিঘাটের বড় সাপ্লায়ার? সবই তো অনুপ্রেরণায়। ২৫ঃ৭৫ ভাগাভাগিতে। মুখ্যমন্ত্রী কিন্তু কিছুই জানেন না!! সততার প্রতীকই বটে!!” সুজন চক্রবর্তীর এই বক্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি।

অভিযোগ, টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১০ কোটি টাকা চেয়েছিলেন অনুব্রত। পরে সেই টাকা কিস্তিতে দেওয়ার কারণে কাজের বরাত পায়নি দুই ব্যবসায়ী। দুই ব্যবসায়ীর অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। তবে সিবিআইয়ের কাছে সমস্ত কিছু জানানোর জন্য তৈরি তাঁরা। শুধুমাত্র গরু পাচার নয়, একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন কেষ্ট।

কেষ্ট কি কালিঘাটের বড় সাপ্লায়ার? কেন বললেন সুজন? 

কেষ্ট কি কালিঘাটের বড় সাপ্লায়ার? কেন বললেন সুজন? 
কেষ্ট কি কালিঘাটের বড় সাপ্লায়ার? কেন বললেন সুজন?

অন্যদিকে, গরু পাচার মামলায় শনিবার সিবিআইইয়ের বিশেষ আদালত ফের অনুব্রতর সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী বুধবার অবধি হেফাজতে থাকতে হবে তাঁকে। অনুব্রতর মতো প্রভাবশালী নেতা সাক্ষ্য বিকৃত করতে পারেন। এমনই অভিযোগ তুলে তাঁকে শনিবার ফের হেফাজতে নিয়েছে সিবিআই

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত