HomeTagsSoumitra Khan

Soumitra Khan

সৌমিত্রর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হাই কোর্টে স্বস্তিতে বিজেপি সাংসদ

২০২৩ সালে বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায় সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলাতেই তদন্ত করে এমপি, এমএলএ বিশেষ আদালতে চার্জশিট পেশ করে রাজ্য পুলিশ। সৌমিত্রকে তলবও করে নিম্ন আদালত। কিন্তু, একাধিক বার তলব করা সত্ত্বেও সৌমিত্র একবারও হাজিরা দেননি। এড়িয়ে গিয়েছেন প্রত্যেকবার। এরপর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত।

দলবদলের জল্পনার মাঝে ভিডিও বার্তা দিলেন সৌমিত্র খাঁ, কী বললেন বিষ্ণুপুরের সাংসদ

অমিত শাহের মত পারদর্শী নেতা, হেমন্ত বিশ্ব শর্মার মত বড় ভাই আমি এই দলে পেয়েছি। সেখানে দল বদলের কোন প্রশ্নই নেই। আমার রাজ্য নেতৃত্বরা একসাথে আছেন। তাই আমার সংবাদ মাধ্যমের বন্ধুদের প্রতি অনুরোধ প্রোপাগান্ডা ছড়াবেন না। সত্যি ও সঠিক খবর পরিবেশন করুন "।

ব্যর্থ মানুষকে দেখতে পছন্দ করে না জনগণ, চাই নতুন মুখ, এবার সৌমিত্রের নিশানায় ‘বন্ধু’ সুকান্ত?

লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনে ভরাডুবির পর আজ, বুধবার বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক চলছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেই বৈঠকে যোগ দিতে এসেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বর্ধিত আকারে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক হচ্ছে। জেলা সভাপতি, জেলা ইন-চার্জ-সহ দলের সর্বস্তরের নেতাদের বৈঠকে ডাকা হয়েছে। থাকবেন রাজ্য স্তরের সমস্ত মোর্চা এবং শাখা সংগঠনের সদস্যেরা।

গাড়ি থেকে নেমে তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম, সৌমিত্রের ফুলবদল সময়ের অপেক্ষা!

রতনপুর বাজারে ওন্দার প্রাক্তন ব্লক সভাপতি তথা এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীকে দেখতে পান সৌমিত্র। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে ভবতারণের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। দু'জনেই সৌজন্যতার দোহাই দেখালেও দলবদলের জল্পনাও একেবারে উড়িয়ে দেননি বলে সূত্রের খবর।

এবারেও বাংলাকে বঞ্চিত করল বিজেপি, আমি মুকুল রায়ের অনুগামী… বিস্ফোরক সৌমিত্র

আমি মুকুল রায়ের অনুগামী ছিলাম, গোটা রাজ্যে প্রভাব ছিল। আমার নবান্ন অভিযান দশটা আন্দোলনের মধ্যে অন্যতম।

বিষ্ণুপুর জিতেও অস্বস্তিতে বিজেপি, মন্ত্রিত্ব না পেলে সৌমিত্রের ঠিকানা তৃণমূল!

৪ঠা জুন নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপির রাজ্য নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সৌমিত্র খাঁ। তাঁর মতে, পুরোনো কর্মীদের দলে সেই আগের জায়গা নেই, বরং অন্যান্য দল থেকে যারা এসেছেন তাঁদের গুরুত্ব অনেক বেড়েছে।

অভিষেকের প্রশংসা, বিজেপি নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন! বিষ্ণুপুর জিতে বেলাগাম সৌমিত্র

এবার সৌমিত্র পেলেন ৬ লক্ষ ৮০ হাজার ১৩০ ভোট। সেখানে সুজাতা পেয়েছেন ৬ লক্ষ ৭৪ হাজার ৫৬৩ ভোট। সৌমিত্র জিতলেন ৫ হাজার ৫৬৭ ভোটে। সুজাতার লড়াইয়ের প্রশংসাও করলেন তিনি। বললেন, "সুজাতা খুব ভালো লড়াই করেছে।"

Trending Now