দলবদলের জল্পনার মাঝে ভিডিও বার্তা দিলেন সৌমিত্র খাঁ, কী বললেন বিষ্ণুপুরের সাংসদ

Soumitra Khan: নিজেদের টিআরপি বাড়ানোর জন্য সৌমিত্রা খাঁ কে নিয়ে ভুল খবর পরিবেশন করছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কিছুদিন আগেই শেষ হয়েছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনে রাজ্য বিজেপির ফলাফল ভালো হয়নি। রাজ্যের ৪২ টি লোকসভা আসনের মধ্যে ১২ টিতেই থেমে গিয়েছে তারা। যে ১২ জন সাংসদ লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির থেকে নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে অন্যতম বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁ। কিন্তু লোকসভা নির্বাচনের পর থেকেই সৌমিত্র তার বিভিন্ন মন্তব্যের মাধ্যমে রাজ্য বিজেপিতে বিতর্ক সৃষ্টি করেছেন।

দলবদলের জল্পনার মাঝে ভিডিও বার্তা দিলেন সৌমিত্র খাঁ, কী বললেন বিষ্ণুপুরের সাংসদ
ছবি Google থেকে

কখনো তিনি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা করেছেন। আবার কখনো সিনিয়র এমপি হিসেবে মন্ত্রিত্ব দাবি করেছেন। যদিও মোদির মন্ত্রী সভায় তাঁর স্থান হয়নি। এরপরেই গুঞ্জন শুরু হয় সৌমিত্র খাঁ তৃণমূলে যোগদান করছেন। আর এই জল্পনা কে আরো উসকে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি দুদিন আগেই জানিয়েছেন একুশের সভামঞ্চে গেরুয়া শিবির থেকে কমপক্ষে দুজন সংসদ তৃণমূলে যোগদান করবেন।

এই মন্তব্যে দুয়ে দুয়ে চার হওয়ার পরেই সবাই বলতে শুরু করেছেন এই দুজন সংসদের মধ্যে একজন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। যিনি আজ কুনাল ঘোষ এর কথা মত একুশে জুলাই এর মঞ্চ থেকে বিজেপিকে ত্যাগ করে তৃণমূলে যোগদান করবেন। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে ঠিক তখনই নিজের বক্তব্য স্পষ্ট করলেন বিষ্ণুপুরের সাংসদ।

দলবদলের জল্পনার মাঝে ভিডিও বার্তা দিলেন সৌমিত্র খাঁ, কী বললেন বিষ্ণুপুরের সাংসদ
ছবি Google থেকে

তিনি গতকাল রাতে এক ভিডিও বার্তায় বলেছেন, “সৌমিত্র খাঁ যেখানেই আছে সেখানেই থাকবে, যারা এ নিয়ে ভুল খবর ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সত্য খবর পরিবেশন করুন। এটা শুনতে আমার খারাপ লাগে যে মিডিয়ার কিছু কিছু চ্যানেল নিজেদের টিআরপি বাড়ানোর জন্য সৌমিত্রা খাঁ কে নিয়ে ভুল খবর পরিবেশন করছেন। এটা খুব খারাপ দিক”।

দলবদলের জল্পনার মাঝে ভিডিও বার্তা দিলেন সৌমিত্র খাঁ, কী বললেন বিষ্ণুপুরের সাংসদ

দলবদলের জল্পনার মাঝে ভিডিও বার্তা দিলেন সৌমিত্র খাঁ, কী বললেন বিষ্ণুপুরের সাংসদ
ছবি Google থেকে

তিনি আরো বলেন, “আমি ভীষণভাবে মিডিয়ার বন্ধুদের সম্মান করি। যাদের কথাই এই খবর করা হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সৌমিত্র খাঁ লড়তে জানে। নরেন্দ্র মোদির প্রতি বিশ্বাস আমার রয়েছে। অমিত শাহের মত পারদর্শী নেতা, হেমন্ত বিশ্ব শর্মার মত বড় ভাই আমি এই দলে পেয়েছি। সেখানে দল বদলের কোন প্রশ্নই নেই। আমার রাজ্য নেতৃত্বরা একসাথে আছেন। তাই আমার সংবাদ মাধ্যমের বন্ধুদের প্রতি অনুরোধ প্রোপাগান্ডা ছড়াবেন না। সত্যি ও সঠিক খবর পরিবেশন করুন “।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত