আগামী ৩ ডিসেম্বর প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একমাস আগে থেকে অভিষেকের সভার জন্য প্রস্তুতি সারছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। নির্বাচনের আগে মহিলা ভোটের দিকে নজর দেওয়ার কথা বলে বিশেষ টোটকা দিলেন তৃণমূল নেতা। তাঁর কথায়, মহিলা ভোটের প্রচার শুরু হোক শান্তিকুঞ্জ থেকেই।
বিজয়া দশমী করতে এবার শুভেন্দু অধিকারীর বাড়িতে উপস্থিত হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, শান্তিকুঞ্জে যাচ্ছেন সুকান্ত মজুমদার। শিশির অধিকারীর জন্য কিনেছেন ধুতি পাঞ্জাবি। সঙ্গে নিয়েছেন মিষ্টি। এর পিছনে রাজনৈতিক কারণ? যদিও সুকান্ত ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শুধুমাত্র সৌজন্যতার কারণেই যাচ্ছেন বিজেপি সভাপতি।
তৃণমূলের তরফে সিদ্ধান্ত ছিল উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবেন তাঁরা। দলের তরফে চিঠি দিয়ে দুই সাংসদ, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে ভোটদান থেকে বিরত থাকার কথা বলে হয়েছিল। কিন্তু দলের সিদ্ধান্তকে মান্যতা দিলেন না শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তাঁরা।
তৎকালীন পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীকে প্রায় লক্ষাধিক টাকা দিয়েছিলেন সুদীপ্ত সেন। কিন্তু হঠাত করে সেই ফাইল গায়েব হতেই তৎপর হয়েছে কাঁথি থানার পুলিশ। এদিন সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করতে প্রেসিডেন্সি জেলে উপস্থিত হন পাঁচ জন পুলিশ আধিকারিক। পুলিশের জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, গোটা ঘটনায় শুভেন্দু থেকে শিশির জড়িয়ে সবাই।
তিনি তৃণমূলেই রয়েছেন। তাঁর কথায়, খুচরা পয়সা, নয়া পয়সা যা লোক আমায় আক্রমণ করেছেন ইতিহাস হয়ে রয়েছে। দল তাঁকে ছাঁটাইয়ের চেষ্টা করলেও দলের সঙ্গে দূরত্ব বাড়লেও নীতিগতভাবে আমি তৃণমূলে আছি জানিয়েছেন কাঁথির সাংসদ।
১৭ জুলাই কাঁথিতে ২১ জুলাই কর্মসূচির সমর্থনে দলের সভায় আসুন এবং পরদিন দলের সিদ্ধান্ত মেনে কলকাতায় ভোট দিন। না হলে বুঝব মিথ্যা। তবে কী তৃণমূলে স্বাগত জানালেন কুণাল? শান্তিকুঞ্জের ভোট যশবন্তকেই? যা ঘিরে জল্পনা তুঙ্গে।
বঙ্গ রাজনীতিতে তিনি কোন দলে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই ধোঁয়াশা কাটাতেই এবার উদ্যোগ নিল দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা। শোনা যাচ্ছে, রাষ্ট্রপতি দ্বারা মনোনিত হয়ে এবার সংসদের সদস্য হতে চলেছেন তিনি। বাংলার রাজনীতিতে নয়া চাল বলে মনে করছে রাজনৈতিক মহল।