প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কাঁথি পুরভোট গণনা বন্ধ করা যাবে না। তবে মামলার ভবিষ্যতের ওপর নির্ভর করবে কাঁথি পুরসভার ফলাফল। কমিশনের পর্যবেক্ষকদের কাছ থেকে হলফনামা চেয়েছে আদালত।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে। ছেলে সৌমেন্দুর পথ আটকালো পুলিশ, তাতেই বেজায় খাপ্পা তিনি।
প্রচারে ঝড় তুলতে চাইছে তৃণমূল। এরই মধ্যে রাজ্যের মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। ফোন করে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছেন তৃণমূল সাংসদ।
মমতার বিরুদ্ধে যুযুধান লড়াইতে শুভেন্দু-র পাশে দাঁড়াতে এবার পদ্মবনে ঝাঁপ দিতে চলেছেন তৃণমূল সাংসদ পিতা-পুত্র তথা শিশির এবং দিব্যেন্দু অধিকারী। তৃণমূলে থেকে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়াতে পারবেন না পিতা পুত্র উভয়েই। তাই এবার দল ছেড়েই তাঁর হয়ে প্রচার করবেন দুজনে।