WB Municipal Election 2022: ছেলে সৌমেন্দুর পথ আটকালো পুলিশ, মেজাজ হারালেন শিশির অধিকারী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১০৮ টি পুর এলাকার নির্বাচন চলছে সকাল থেকেই। তা ঘিরে বারবার শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে দেখা গিয়েছে বিরোধীদের। এদিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে। ছেলে সৌমেন্দুর পথ আটকালো পুলিশ, তাতেই বেজায় খাপ্পা তিনি।

আরও পড়ুনঃ ভোটারদের প্রভাবিত করা হলে থাপ্পড় মারুন, বিজেপির প্রার্থীকে পরামর্শ রাজ্য সভাপতির

সরাসরি গাড়ি থেকে বেরিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ওখানে ভোট আটকাতে দাঁড়িয়ে রয়েছে। আপনি এখানে আটকেছেন ঠিক আছে। ওখানে যারা ভোট দিয়েছে আছে কেন? ভোট কেন্দ্র থেকে কেন পরিষ্কার করে দেওয়া হচ্ছে না? উত্তর দিতে পারবেন না? ওপরোলাকে জিজ্ঞেস করতে হবে? করুন আমি দাঁড়িয়ে আছি। খুব কঠিন জায়গা। কেন একাজ করছেন কেন? আমাকে বাধ্য করবেন না। আমি এখনও আপনাদের কাছে বিনীতভাবে বলছি। এই ছোটখাটো পুলিশ অফিসারের গায়ে আমি হাত দেবো না।

এরপরেই মেজাজ হারিয়ে সাংসদ বলেন, আপনাদের ব্যবহার করে যা করেছে “শুয়োরের বাচ্ছারা”, গণতন্ত্র বলে জ্ঞান নেই যাঁদের। বলছে আপনি এখানে দাঁড়িয়ে আছেন আজকের দিনে বসিয়ে রাখবে। আপনাদের ওপরওয়ালার অর্ডার। কোন ওপরওয়ালার অর্ডার দেখান তো আমাকে। আমি দেখে তারপর বাড়ি যাবো। দেখাতে পারবে না।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন ভাই সৌম্যেন্দু। কিন্তু তৃণমূল সাংসদ পদ থেকে এখনও ইস্তফা দেননি শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী এবং বাবা শিশির অধিকারী। এর আগে বিজেপির একাধিক সভায় দেখা গিয়েছিল শিশির অধিকারীকে।

ছেলে সৌমেন্দুর পথ আটকালো পুলিশ, তৃণমূলকে আক্রমণ শিশির অধিকারীর 

ছেলে সৌমেন্দুর পথ আটকালো পুলিশ, তৃণমূলকে আক্রমণ শিশির অধিকারীর 
ছেলে সৌমেন্দুর পথ আটকালো পুলিশ, তৃণমূলকে আক্রমণ শিশির অধিকারীর

গতকালই শিশির অধিকারীর একটি ভাইরাল অডিও ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। যেখানে বিজেপি প্রার্থীকে দেখার জন্য অনুরোধ করেন সাংসদ। পরিবর্তে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরামর্শ দেন তৃণমূল কর্মী। ভোটের দিনেও বিজেপির হয়ে বুথ আগলাতে দেখা গেছে তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত