নজরবন্দি ব্যুরোঃ বালুরঘাট পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ৭৪ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থীর। অভিযোগ এদিন ভোট দিতে আসেন দুই জন ভোটার। ভোট দিতে এসে একজন আজনতে পারেন তাঁর ভোট হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ ভোটের নামে প্রহসন চলছে গঙ্গারামপুর এবং বালুরঘাটে।


এরপরেই বিজেপি প্রার্থীকে পরামর্শ দেন ভোটারদের প্রভাবিত করা হলে থাপ্পড় মারুন। কৃষ্ণ পারলে আপনি থাপ্পর মারুন। ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ষষ্ঠী বসাক ভট্টাচার্যকে এমনই নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি।
অন্যদিকে মালদহের ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ১৮৫ নং বুথে তৃণমূল-বিজেপির সংঘর্ষ। বুথের ভেতরেই গন্ডগোল বেধে যায় দুই প্রার্থীর মধ্যে। মালদহের ইংরেজবাজার পুরসভার ১১ নং ওয়ার্ডে ইভিএমে বিজেপির প্রতীকে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ করেন বিজেপি প্রার্থী।
পাশাপাশি ইংরেজবাজার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে পরিচয় পত্র ছাড়া ভোট দিচ্ছেন অনেকে। এই নিয়ে ১০ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী শুভজিৎ মিত্র অভিযোগ করেন। ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি বাইরে থেকে লোক ঢুকিয়েছে বলে অভিযোগ করে তৃণমূল। সব মিলিয়ে এখন পর্যন্ত ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে।


ভোটারদের প্রভাবিত করা হলে থাপ্পড় মারুন, পরামর্শ সুকান্তর

বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ড ৪৬ নম্বর বুথে প্রায় ১ ঘন্টার বেশি সময় ধরে ইভিএম বিকল হওয়ার খবর। সমস্যায় সাধারণ মানুষ। প্রথমে ইভিএম খারাপ থাকায় সেটা পরিবর্তন করা হলেও পরে ফের ইভিএম বিকল হয়ে পড়ে। বর্তমানে ইভিএম সারাই এর কাজ চলছে।







