WB Municipal Election 2022: ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী, পুরভোটেও অশান্তির আবহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বসিরহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে মন্দিরঘাটা প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী। তৃণমূলের অভিযোগ, ভোট চলাকালীন বুথে ঢুকে তাণ্ডব চালান বহিরাগতরা। গন্ডগোল চলাকালীন বিজেপি প্রার্থী ইভিএম ভেঙে দেন বলে অভিযোগ। বিজেপির দাবি, মিথ্যা অভিযোগে ভাবে ফাঁসানো হচ্ছে।

আরও পড়ুনঃ Tripura: বিজেপি বনাম কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত ত্রিপুরা, গুরুতর আহত সুদীপ রায় বর্মন

একই ঘটনা বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডে ও। সেখানে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, ওই বুথে বিজেপি এজেন্টদের বসতে না দেওয়ায় এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

একাধিক জায়গায় অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধেও। সিপি(আই)এম এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মতিঝিল গার্লস হাইস্কুলে উত্তেজনা। ময়নাগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পেটকাঠি প্রাথমিক বিদ্যালয়ের বুথ জ্যাম করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী, অভিযোগ শাসক দলের বিরুদ্ধেও 

ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী, অভিযোগ শাসক দলের বিরুদ্ধেও 
ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী, অভিযোগ শাসক দলের বিরুদ্ধেও 

কোচবিহার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের একটি বুথে আটক ভুয়ো পোলিং এজেন্ট। বুথে ঢুকে নিজেকে পোলিং এজেন্ট বলে দাবী ওই ব্যক্তির। এমনকি বিরোধী পক্ষের পোলিং এজেন্টদের বার করে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশের হাতে আটক অভিযুক্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন