নজরবন্দি ব্যুরোঃ শনিবার বিজেপি বনাম কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত ত্রিপুরা৷ অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির হেলমেট পরা বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ। গুরুতর আহত হন সুদীপ রায় বর্মন। এদিন আগরতলার মঠ চৌমাহানিতে কংগ্রেসের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল৷ সেই সভায় বিজেপির গুণ্ডাবাহিনী হামলা চালায় বলে অভিযোগ৷
আরও পড়ুনঃ পয়সা খায় বিল্ডিং ডিপার্টমেন্ট ও পুলিশ, অথচ কাউন্সিলরের নামে দোষ হয়, বিস্ফোরক ফিরহাদ হাকিম


বেশ কয়েকজন হেলমেট পরা গুণ্ডাবাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ। মহিলাদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। ঘটনায় গুরুতর আহত হন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। ব্যাপকভাবে হাতে চোট পান তিনি।
# Brutal Attack by @ BJP goons in the joining programe of TPC at Banamalipur.@ Senior Leaders are severely injured.
PCC Condem this attack .@RahulGandhi @drajoykumar @szarita @BirajitSinhaINC @iPranavG @INCIndia @INCTripura pic.twitter.com/OWYwTdUDOR— Tripura Congress (@INCTripura) February 26, 2022
ঘটনার পরে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা। তিনি জানিয়েছেন, এটা বিপ্লবের গণতন্ত্রের নমুনা। সময় কথা বলবে এখন কিছু বলব না। নোংরা খেলায় অবতীর্ণ হয়েছে আমরাও খেলব। এরপর পুলিশের বিরুদ্ধে তোপ দেগে বর্ষীয়ান নেতার মন্তব্য, বিজেপি গুণ্ডাবাহিনীর নির্দেশে মানছে পুলিশ। তাঁদের উচিত নিজেদের স্ত্রীর গয়না পরে আসা।

এরপরেই বনমালীপুরে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছেন দুই পক্ষ৷ গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল। ঘটনায় আগরতলায় ধিক্কার মিছিল করা হয় তৃণমূলের তরফে। তৃণমূল কনভেনর সুবল ভৌমিক জানিয়েছেন, ঘরে ঘরে সন্ত্রাস শুরু হয়েছে। আমরা মানুষের পাশে রয়েছি। এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছেন তাঁরা।
বিজেপি বনাম কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত ত্রিপুরা, গুরুতর আহত সুদীপ রায় বর্মন

তিনি আরও বলেন, যে রাজনৈতিল দল হোক না কেন এভাবে অত্যাচার চালানো যায় না। ত্রিপুরার মানুষ এতদিন ঘুমন্ত দৈত্য ছিল এবার জেগে উঠবে। আজ জেগে উঠেছে।









