শিশিরের ছবি দিয়ে নেট দুনিয়ায় ভাইরাল বাবাকে বলো, থানায় অভিযোগ দায়ের দিব্যেন্দুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিশিরের ছবি দিয়ে নেট দুনিয়ায় ভাইরাল বাবাকে বলো, থানায় অভিযোগ দায়ের করলেন দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যখনই দলত্যাগ বিরোধী আইনের কথা বলবেন তখনই তাঁকে বলবেন ‘বাবাকে বলো’। এভাবেই বিরোধী দলনেতাকে বিঁধেছিলেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। তিনি বলেছিলেন, ‘‘আমরা বলেছিলাম কন্যাশ্রী না পেলে দিদিকে বলো। রূপশ্রী না পেলে দিদিকে বলো। তাই বলছি দলত্যাগ বিরোধী আইন নিয়ে বিরোধী দলনেতাকে বলব, আপনি বাবাকে বলো কর্মসূচি নিন।’’

আরও পড়ুনঃ জোড়া সাংসদ বাবুল ও সৌমিত্রর বাক্যবাণে বিদ্ধ দিলীপ, অস্বস্তিতে রাজ্য বিজেপি।

পার্থ ভৌমিকের কটাক্ষ বাস্তবের রূপ নেয় নেট দুনিয়ায়। শিশির অধিকারীর ছবি এবং ফোন নাম্বার দিয়ে তৈরী হয় পোস্টার, বাবাকে বলো! কিন্তু ব্যাপারটা কি? অমিত শাহের সভায় গিয়ে শিশির অধিকারী যোগ দিলেও তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছাড়েননি এখনও। তা নিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরেও সাংসদ পদ ছাড়েননি শান্তিকুঞ্জের শিশির। এদিকে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে উঠে পড়ে লেগেছেন শুভেন্দু।

শিশিরের ছবি দিয়ে নেট দুনিয়ায় ভাইরাল বাবাকে বলো

শিশিরের ছবি দিয়ে নেট দুনিয়ায় ভাইরাল বাবাকে বলো, থানায় অভিযোগ দায়ের দিব্যেন্দুর।
শিশিরের ছবি দিয়ে নেট দুনিয়ায় ভাইরাল বাবাকে বলো, থানায় অভিযোগ দায়ের দিব্যেন্দুর।

তাই শুভেন্দু কে থামাতে নয়া পন্থা নেন তৃণমূল। কিন্তু বাবাকে বলো… বিধানসভায় হাসির রোল তুললেও বিধানসভার বাইরে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। তিনি বলেছেন, ‘‘যাঁরা এমন কাজ করছেন। তাঁদের গায়ে মানুষ থুতু দেবে।’’ এদিকে শিশিরের ছবি ও নাম্বার নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ায় ক্রমাগত আসছে ফোন। যার বেশিরভাগই টিপ্পনী, কটাক্ষ ভরা। ঘটনার জেরে চরম বিব্রত দিব্যেন্দ্যু অভিযোগ দায়ের করেছেন থানায়।

অভিযোগ পত্রে দিব্যেন্দু জানিয়েছেন,  এই বয়সে মানসিক উদ্বেগ এবং যন্ত্রণার শিকার হচ্ছেন শিশির বাবু। মোট পাঁচ জনের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন দিব্যেন্দু৷ তারা হলেন সন্ধ্যা ধাউ, প্রশান্ত কাডু বসু, অরিজিৎ নন্দী, শুভজিৎ বন্দ্যোপাধ্যায় এবং চন্দন জানা৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন