মোদির সভার আগেই কি গেরুয়া শিবিরে যাচ্ছেন শিশির অধিকারী! শুভেন্দুর বক্তব্যে জল্পনা তুঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মোদির সভার আগেই কি গেরুয়া শিবিরে যাচ্ছেন শিশির অধিকারী! বুধবার শুভেন্দুর মন্তব্যে নতুন করে সৃষ্টি হল রাজনৈতীক জল্পনা। এদিন পূর্ব মেদিনিপূর জেলার চন্ডীপুরের  সভা থেকে শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিলেন আগামী ২৪ মার্চ নরেন্দ্র মোদির সভায় থাকবেন শিশির অধিকারী। এবং তার আগে ২১  মার্চ এগরায় অমিত শাহর সভাতেও শিশির অধিকারী থাকার ইঙ্গিত দিলেন শুভেন্দু।

আরও পড়ুনঃ নজর OBC উন্নয়নে! ২১মার্চ প্রকাশিত হবে BJP’র ইস্তেহার।

রাজ্য রাজনীতিতে এই মুহুর্তের সব থেকে বড় প্রশ্ন, বর্ষীয়ান নেতা শিশির অধিকারী কোন দলে? তৃণমূলে নাকি বিজেপিতে? কোন দলে থাকছেন তিনি এই নিয়েই জল্পনা তুঙ্গে। বর্তমানে তৃণমূলের সাংসদ শিশির অধিকারী। কিন্তু ছেলে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর একাধীক বার তৃণমূলের বিরুদ্ধে নানান অভিযোগ করতে শোনা গেছে তাঁকে। বারবার প্রশ্ন উঠেছে, তবে কি তিনিও জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে নাম লেখাবেন?

মঙ্গলবার এই জল্পনাকেই কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন শিশির অধিকারী নিজেই। কিছুটা বিরক্তির সুরে ক্ষোভ মনে নিয়েই তিনি বলেন, বর্তমানে তাঁর রাজনৈতীক অবস্থান কি তা তিনি জানেন না। সাথে তিনি আরও জানান, ছেলে প্রচারে ডাকলে তিনি যাবেন। এবং সুযোগ পেলে আগামী ২৪ মার্চ প্রধানমন্ত্রীর সভায় থাকতে চান বলেও জানান বর্ষীয়ান নেতা। শিশির অধিকারীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ছেলে শুভেন্দু বললে মোদির সভায় থাকতে চান তিনি।

মোদির সভার আগেই কি গেরুয়া শিবিরে যাচ্ছেন শিশির অধিকারী! এদিন পূর্ব মেদিনীপুরের সভা থেকে শুভেন্দু জানিয়ে দিয়েছেন, আগামী ২৪ তারিখের সভায় থাকবেন শিশির অধিকারী। তিনি বলেন, আমি বলব তাঁরও আগে ২১ মার্চ অমিত শাহ’র সভায় চলে যেতে। শুভেন্দুর এই মন্তব্যের পরই রাজনৈতীক মহলের একাংশ মনে করছেন, মোদির সভার আগেই অমিত শাহর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন এই বর্ষীয়ান তৃণমূল সাংসদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত