Yashwant Sinha: শান্তিকুঞ্জের ভোট যশবন্তকেই! বোমা ফাটালেন কুণাল  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন শুভেন্দু অধিকারী। তখন থেকেই অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের দূরত্ব অনেকটাই বেড়েছে। তৃণমূলের ছোট, মাঝারি, বড় সমস্ত ধরনের নেতারাই বারবার অধিকারী পরিবারের বিরুদ্ধে সরব হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়া মিলেছে শান্তিকুঞ্জের তরফেও। দুই পক্ষের বিবাদের মধ্যেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের প্রার্থীকেই সমর্থনের কথা জানিয়েছেন শান্তিকুঞ্জের কোনও এক সাংসদ সদস্য। এবার নাম না করে কটাক্ষ করলেন তৃণমূলেররাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ AIIMS: এইমসে নিয়োগ দুর্নীতিতে তৎপর সিআইডি, বিধায়ক কন্যাকে জিজ্ঞাসাবাদ শুরু

তিনি বলেন, শুনলাম তৃণমূলথেকে নির্বাচিত কোনো সাংসদ বলেছেন তিনি রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকেই ভোট দেবেন, কিন্তু দিল্লি গিয়ে গোপন ব্যালটে দেবেন। তিনি বরং ১৭ জুলাই কাঁথিতে ২১ জুলাই কর্মসূচির সমর্থনে দলের সভায় আসুন এবং পরদিন দলের সিদ্ধান্ত মেনে কলকাতায় ভোট দিন। না হলে বুঝব মিথ্যা। তবে কী তৃণমূলে স্বাগত জানালেন কুণাল? শান্তিকুঞ্জের ভোট যশবন্তকেই? যা ঘিরে জল্পনা তুঙ্গে।

শান্তিকুঞ্জের ভোট যশবন্তকেই? মিছিলে স্বাগত জানালেন কুণাল 
শান্তিকুঞ্জের ভোট যশবন্তকেই? মিছিলে স্বাগত জানালেন কুণাল

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এবার জোর দিয়েছে বিজেপি। জায়গা ছাড়তে নারাজ বিরোধীরাও। এনডিএর তরফে প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে দ্রৌপদী মুর্মুকে। অন্যদিকে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত। তবুও বিরোধী জোটের স্বার্থে যশবন্ত সিনহাকে সমর্থন করবেন তাঁরা।

শান্তিকুঞ্জের ভোট যশবন্তকেই? মিছিলে স্বাগত জানালেন কুণাল 

শান্তিকুঞ্জের ভোট যশবন্তকেই? মিছিলে স্বাগত জানালেন কুণাল 
শান্তিকুঞ্জের ভোট যশবন্তকেই? মিছিলে স্বাগত জানালেন কুণাল

কিন্তু শুরু থেকেই প্রচারে জোর দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারাও। তৃণমূল সাংসদদের সমর্থনের আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন শুভেন্দু-সুকান্তরা। এরই মধ্যে শান্তিকুঞ্জের গোপন খবর বাইরে এনে বোমা ফাটালেন কুণাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত