হাঁসখালির নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। শাসক দলের বিরুদ্ধে সরব হচ্ছেন বিরোধী দলের সমস্ত পক্ষই। মঙ্গলবার হাঁসখালির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি বলেন, যারা ধর্ষণ করে, যারা খুন করে, তিনি তাদের মুখ্যমন্ত্রী।
আমতার ছাত্রনেতা আনিস খানের খুনের ঘটনায় এখনও রাজনৈতিক উত্তাপ কমছে না। ঘটনার ৪৫ দিন পরেও অধরা আনিস খুনের দোষিরা কেন? এই প্রশ্ন তুলে ফের রাজপথে মিছিল করল বাম ছাত্র সংগঠন। তাঁদের দাবি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে।
তৃণমূলের স্থানীয় বিধায়ক সুকান্ত পাল জানিয়েছেন, আনিসের সঙ্গে তাঁর পরিচয় ছিল। আনিস খুবই ভালো ছেলে বলেও জানিয়েছেন তিনি। দাবি করেছেন, ঘটনার তদন্ত হোক। দোষীরা শাস্তি পাক। বাম সাংসদ তথা বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন রাজ্য সরকারের ওপর তাঁদের কোন আস্থা নেই।
হাওড়ার আমতায় ছাত্র নেতার মৃত্যুকে ঘিরে বাড়ছে উত্তাপ। অবিলম্বে দোষীদের শাস্তির দাবীতে রবিবার আমতার কলাতলা থেকে মিছিল করে আমতা থানার উদ্দেশ্যে রওনা বাম ছাত্র সংগঠনের। এদিন প্রচুর সংখ্যক মানুষ এদিন মিছিলে যোগদান করেন।
সোমবার সকাল থেকেই জেলায় জেলায় অভিনব পন্থা অবলম্বন করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু দুপুরেই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। এটাকে দীর্ঘ আন্দোলনের সাফল্য বাম ছাত্র নেতারা।