Anish Khan Death: ৪৫ দিন পরেও অধরা আনিস খুনের দোষিরা, ফের রাজপথে বাম, ছাত্র সংগঠন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমতার ছাত্রনেতা আনিস খানের খুনের ঘটনায় এখনও রাজনৈতিক উত্তাপ কমছে না। ঘটনার ৪৫ দিন পরেও অধরা আনিস খুনের দোষিরা কেন? এই প্রশ্ন তুলে ফের রাজপথে মৌলালি থেকে বালিগঞ্জ পর্যন্ত মিছিল করল বাম ছাত্র সংগঠন। তাঁদের দাবি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে।

আরও পড়ুনঃ Basanti: ৭২ ঘন্টার যত বেআইনি অস্ত্র আছে জমা দিন, আর্জি তৃণমূল বিধায়কের, সিবিআই তদন্ত চায় বিজেপি

বাম ছাত্র সংগঠনের নেতৃত্বদের দাবি, কেন ঘটনার ৪৫ দিন পরেও অধরা আনিস খুনের ঘটনায় অভিযুক্তরা? দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। একইসঙ্গে তাঁদের দাবী, শুধুমাত্র আমতা থানার ওসিকে ছুটিতে পাঠিয়ে কেন দেওয়া হল? কেন তাঁকে গ্রেফতার করা হল না? একইসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা যে জায়গায় পৌঁছেছে তাতে অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন তাঁরা।

আনিসের 'ফেভারিট' কে? মৃত ছাত্রনেতার রাজনৈতিক পরিচয় নিয়ে ধন্দ - Anis khan death case west bengal student leader: what is anis khan political identity know details sbm - Aaj Tak Bangla

একইসঙ্গে এদিন আনিস খানের খুনের ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে শাস্তির দাবীতে সরব হন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আনিস খানের খুনের ঘটনায় দোষিদের এখনও শাস্তি কেন দেওয়া হচ্ছে না? এই প্রশ্ন তুলে শহর কলকাতায় মিছিল করেন তাঁরা।

উল্লেখ্য, গত ৪৫ দিন ধরে আনিস খানের খুনের ঘটনায় হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। সিট গঠন করে তদন্তের কথা বলা হলেও এখনও অবধি রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে নারাজ আনিসের পরিবার। শুরু থেকে এখনও অবধি সিবিআই তদন্তের দাবিতেই নড় রয়েছেন তাঁরা।

৪৫ দিন পরেও অধরা আনিস খুনের দোষিরা, মিছিলে সরগরম কলকাতা 

Screenshot 2022 03 30 180600

গতকালই আনিসের বাড় থেকে অদুরে মিছিল এবং সমাবেশ করে তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পুলক রায় সহ আমতার বিধায়ক সুকান্ত পাল, উদ্যনারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। তারপরেই ফের রাজপথে মিছিলে নামল বামেরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত