Basanti: ৭২ ঘন্টার যত বেআইনি অস্ত্র আছে জমা দিন, আর্জি তৃণমূল বিধায়কের, সিবিআই তদন্ত চায় বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৭২ ঘন্টার যত বেআইনি অস্ত্র আছে জমা দিন। কেউ নিজের কাছে বেআইনি অস্ত্র রাখবেন না। এমনটাই আর্জি জানালেন বাসন্টির তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। গতকাল বাসন্তীর বিস্ফোরণের ঘটনার পর বিধায়কের এই মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। সিবিআই তদন্তের দাবীতে সরব বিজেপি।

আরও পড়ুনঃ Rampurhat Incident: সিবিআই জেরার মুখে বীরভূম পুলিশ সুপার, পুলিশের ভূমিকা খতিয়ে দেখছে সিবিআই

উল্লেখ্য, মঙ্গলবার বাসন্তীতে জোরালো বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর,মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ আচমকা বিস্ফোরণ ঘটে বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ১০ নম্বর বোরিয়া গ্রামের বাসিন্দা মফিজুদ্দিন সরকারের বাড়িতে ঘটে বিস্ফোরণ। মজুত থাকা বোমা ফেটেই কী বিপত্তি? উঠছে প্রশ্ন।

Basanti Bomb Blast House Caught fire / Basanti Blast: বাড়িতে মজুত বোমা থেকেই ভয়াবহ 'বিস্ফোরণ'! দাউ দাউ করে জ্বলছে বাড়ি

স্থানীয় সূত্রে খবর, বাড়ির ভিতর থেকে ৫-৬ বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষজন। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায় পুলিশ। তবে তাতেও রক্ষা মেলেনি। ভস্মীভূত হয়ে গিয়েছে মাটির বাড়িটি।

৭২ ঘন্টার যত বেআইনি অস্ত্র আছে জমা দিন, আর্জি তৃণমূল বিধায়কের 

৭২ ঘন্টার যত বেআইনি অস্ত্র আছে জমা দিন, আর্জি তৃণমূল বিধায়কের 
৭২ ঘন্টার যত বেআইনি অস্ত্র আছে জমা দিন, আর্জি তৃণমূল বিধায়কের

স্থানীয় বাসিন্দাদের অনুমান, মফিজুদ্দিনের বাড়িতে মজুত থাকা বোমা ফেটেই গিয়েই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে বোমা বাঁধার কাজ চলাকালীনই বিস্ফোরণ ঘটেছে।জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক হামিরুদ্দিন সরদারকে আটক করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত