নজরবন্দি ব্যুরোঃ রামপুরহাটের ঘটনায় একাধিক জনকে তলব করেছে সিবিআই। ঘটনার দিন পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে বারবার। তাই প্রাক্তন এসডিপিও এবং সাসপেণ্ড আইসিকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কর্তারা। সিবিআই জেরার মুখে বীরভূম পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী।


উল্লেখ্য, যত দিন যাচ্ছে ততই বগটুই কাণ্ডে একের পর এক জনকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা। এর মধ্যেই প্রায় হাফ ডজন পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে ফেলেছে সিবিআই আধিকারিকরা। কারণ, বারবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে আসছে। এমনকি ঘটনার পর বাগটুই গ্রামে গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলতে দেখা গিয়েছিল। সেখান থেকেই কী এই সিদ্ধান্ত?

এর পাশাপাশি ঘটনায় বালি পাচার, পাথর পাচার এবং কয়লা কাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম উঠে এসেছে। উঠে আসছে বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম। তাই গোটা বিষয়টি জানার জন্য এবার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে তলব করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


সিবিআই জেরার মুখে বীরভূম পুলিশ সুপার, চলছে জিজ্ঞাসাবাদ

এখনও অবধি বগটুইয়ের ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আনারুল হোসেনকে কয়েকদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআইয়ের প্রতিনিধিরা। ঘটনার দিন আনারুলের সঙ্গে ফোনে কাদের কথা হয়েছিল? সেটাই জানা চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা।







