নজরবন্দি ব্যুরোঃ দুই বছরের অধিক সময় ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ। অবিলম্বে স্কুল-কলেজ খোলার দাবীতে সরব হয়েছে বাম ছাত্র সংগঠনগুলি। সোমবার সকাল থেকেই জেলায় জেলায় অভিনব পন্থা অবলম্বন করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু দুপুরেই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। এটাকে দীর্ঘ আন্দোলনের সাফল্য বাম ছাত্র নেতারা।
আরও পড়ুনঃ School-College Reopening: ৩ তারিখ থেকে খুলবে স্কুল-কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর


উল্লেখ্য, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পঞ্চম থেকে সপ্তম শ্রেণী অবধি পাড়ায় শিক্ষালয় চলবে। তবে বকেয়া ইস্যুকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএফআই। সৃজন ভট্টাচার্য বলেন, “খরচ কমানোর দাবিতে, ফি কমানোর দাবীতে আন্দোলন চলবে। শিক্ষার বেসরকারিকরণ এবং এনজিওর হাতে শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া যাবে না”।
তিনি আরও বলেন, “লাগাতার ফি বাড়িয়ে দেওয়া হচ্ছে। মিড ডে মিলের টাকা আটকে দেওয়া হচ্ছে। এভাবে চলতে পারে না। আজকে একদিকে যেমন সাফল্য একইসঙ্গে নতুন আন্দোলনের ঘোষণা। সমস্ত ক্ষেত্রে এক শিক্ষাবর্ষের ফি মুকুব করতে হবে। সেই দাবী আমরা জানাতে চাই। আমাদের এই আন্দোলন চালাতে গিয়ে বহু জন আক্রান্ত হয়েছেন। সকলের লরাকু মেজাজকে অভিনন্দন জানাই। সমস্ত মানুষ যারা পাশে থেকেছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই”।
দীর্ঘ আন্দোলনের সাফল্য, আন্দোলন জারি থাকবে

এদিন স্কুল খোলার দাবিতে দমদম এয়ারপোর্ট এক নম্বর গেটের সামনে মিছিল এসএফআইয়ের। মতিলাল কলোনিতে মিছিল আটকালো পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু। ৫০ জনকেই আটক করে দমদম থানার পুলিশ। জেলায় জেলায় চলে বিক্ষোভ কর্মসূচী। একাধিক জায়গায় পুলসিএহ্র সঙ্গে ধস্তাধস্তিও হয়।









