নজরবন্দি ব্যুরোঃ ৩ তারিখ থেকে খুলবে স্কুল-কলেজ। সোমবার সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী অবধি খুলবে স্কুল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণী অবধি পাড়ায় শিক্ষালয় চলবে।
আরও পড়ুনঃ মামলা বাতিলের আর্জি, ফের হাইকোর্টে দ্বারস্থ পরীমণি
মুখ্যমন্ত্রী আরও বলেন, চালু হচ্ছে স্টুডেন্টস ইন্টার্নশিপ প্রকল্প, প্রতি বছর ৬ হাজার নিয়োগ করা হবে। রাজ্যের কোভিড বিষয়ে বেশ কিছু বিধিনিষেধের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এবার থেকে ৭৫ শতাংশ উপস্থিতি নিয়ে খলা যাবে অফিস। ৩ বছর ধরে বিধিনিষেধ জারি রয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের জীবন অন্ধকারে চলে যাবে। বিধিনিষেধ বাড়ানো হয়েছে ১৫ তারিখ অবধি। রাজনৈতিক মিছিলের ক্ষেত্রেও উপস্থিতি বাড়ানো হয়েছে।
সিনেমাহলগুলির ক্ষেত্রে ৫০ শতাংশের পরিবর্তে ৭৫ শতাংশ করা হয়েছে। ১১ টা থেকে ভোর ৫ টা নাইট কার্ফু জারি থাকছে। ৩ তারিখ স্কুল খুললে তবেই সরস্বতী পুজো করতে পারবে ছাত্রছাত্রীরা। তবে ছোটদের বিষয়ে এখনই কিছু ভাবতে চাইছি না। ১৬ ফেব্রুয়ারি ইন্ডাস্ট্রিয়াল মিট।
৩ তারিখ থেকে খুলবে স্কুল-কলেজ, বিশেষ ছাড় অন্যান্য ক্ষেত্রেও

বম্বে,দিল্লি বিমান পরিষেবা স্বাভাবিক রাখা হচ্ছে। রেস্তোরা, পানশালার ক্ষেত্রে ৭৫ শতাংশ উপিস্থিতি থাকার কথা বলা হয়েছে। রাজনৈতিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ৭৫ শতাংশ উপস্থিত। সুইমিং পুল এবং পর্যটন ক্ষেত্রে ৭৫ শতাংশ উপস্থিতি।



