মামলা বাতিলের আর্জি, ফের হাইকোর্টে দ্বারস্থ পরীমণি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতবার আগস্ট মাসের শুরুর দিকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণির নিজস্ব ফ্ল্যাটে আচমকাই অভিযান চালায় সেখানকার পুলিশ। এরপর সেই ফ্ল্যাটে বেআইনি ভাবে মাদকদ্রব্য জমা করার অপরাধে জেরে মাদক নিয়ন্ত্রণ আইনের আওতায় পুলিশের হাতে আটক হন পরীমণি। সেই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় মুজিবুরের দেশে। তারপর থেকে বেশকিছুদিন পুলিশি হেফাজতে থাকতে হয় এই অভিনেত্রী কে।

আরও পড়ুনঃ ছাত্র আন্দোলনের জের, অবশেষে খুলল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক

যদিও বহুদিন অপেক্ষার পর শেষপর্যন্ত জামিন পান দুই দেশের অতি জনপ্রিয় এই অভিনেত্রী। তবে চলতি বছরের চলতি মাসের শুরুর দিকেই ঢাকার আদালতে অভিনেত্রী সহ আরও ৩ জনের বিরুদ্ধে মাদক মামলার সাপেক্ষে বিশেষ অভিযোগ দায়ের করা হয়।

সেখানে বলা হয়, এই জনপ্রিয় অভিনেত্রীর ফ্ল্যাট থেকে পুলিশের হাতে আসা বিদেশি মদ সহ অন্যান্য মাদক দ্রব্যের কোন বৈধ নথির হদিস মেলেনি। এছাড়াও এই মামলায় আরও দুই অভিযুক্ত তথা আশরাফুল এবং কবীর হোসেনের ও এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি অন্যত্র বিলি করার কথা উল্লেখ করা হয়।

  মামলা বাতিলের আর্জি, ফের হাইকোর্টে দ্বারস্থ পরীমণি 

Pori Moni resumes work on her incomplete, upcoming films | Dhaka Tribune
মামলা বাতিলের আর্জি, ফের হাইকোর্টে দ্বারস্থ পরীমণি

এই মাদক প্রসঙ্গে চলতি মাসের ৫ তারিখে সেখানকার জর্জ আদালতে মামলা থেকে মুক্ত পাওয়ার আর্জি জানানো হলে তা বিচারপতির তরফ থেকে বাতিল করে দেওয়া হয়। তবে এবার ফের মামলা ও অভিযোগ দায়ের বাতিলের কাতর আর্জি জানান পরীমণি। তবে শেষপর্যন্ত কি হয় এখন সেদিকেই নজর সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন